
বাধ্যতামূলক অবসরের এই কর্মকর্তা রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া।
মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা জেলা প্রতিনিধি।
সরকারের বাধ্যতামূলক অবসরে সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের একটি অংশ বলেছে, এই সিদ্ধান্ত আরো অনেক আগেই নেওয়া উচিত ছিল।
সমালোচকদের অভিযোগ, এই কর্মকর্তা অতীতে সাবে ক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছিলেন। তারা দাবি করেন, সেই ঘটনার সময় খালেদা জিয়া বার বার প্রশ্ন তুলেছিলেন “আমার বাসার ভেতরে কেন ঢুকেছেন?”ঘটনাটি বিএনপি’র সমর্থকদের কাছে কখনো একটি আলোচিত ও স্মরণীয় অধ্যায়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ অতীতে বিভিন্ন বিতর্কিত ঘটনার সঙ্গেও ওই কর্মকর্তার নাম জড়িয়ে অভিযোগ তুলেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত রায় বা সরকারি তদন্তে প্রমাণিত তথ্য প্রকাশ্যে নেই।
সমালোচকদের দাবি, অতীতের সব বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত হওয়া উচিত। যদি কোন অনিয়ম বা ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পাওয়া যায়, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক এমন দাবিও উঠেছে বিভিন্ন মহল থেকে।
রাজনৈতিকভাবে আলোচিত এই সিদ্ধান্ত নিয়ে জনমনে নতুন করে বিতর্ক শুরু হয়েছে, আর অনেকের প্রশ্ন এটি কি কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি অতীতের বিতর্কিত ঘটনাগুলো ও একটি পরোক্ষ মূল্যায়ন।