
সাভার মডেল থানাধীন হেমায়েতপুর নতুনপাড়া এলাকা হতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মোহাম্মদ উজ্জ্বল খান স্টাফ রিপোর্টার (ঢাকা)
ডিবি (উত্তর), ঢাকা জেলা
তারিখ-০৬/০৭/২০২৬ খ্রি.
বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক পৃথক পৃথক অভিযানে ৬০ (ষাট) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ (এক) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভিন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায়, বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ জুয়েল মিয়া সংগীয় অফিসার ও ফোর্সসহ ০৫/০৭/২০২৬ খ্রি. তারিখ ২৩:০০ ঘটিকায় সাভার মডেল থানাধীন হেমায়েতপুর নতুনপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ মোস্তফা (৫০), পিতা-মৃত আঃ লতিফ, মাতা-জায়েদা খাতুন, সাং-নতুনপাড়া হেমায়েতপুর, থানা-সাভার মডেল, জেলা-ঢাকাকে ৬০ (ষাট) পিস ইয়াবা ট্যাবলেটসহ (যাহার ওজন ০৬ গ্রাম, যাহার মূল্য অনুমান (১৮,০০০/- আঠারো হাজার টাকা) গ্রেফতার করেন ।
বর্ণিত আসামীর বিরুদ্ধে ০১ টি মাদক মামলা রয়েছে।
ধৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।