1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বিজয়ের আবহে আলো ঝলমলে ডে-নাইট ক্রিকেটে সাতঘড়িয়া - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

বিজয়ের আবহে আলো ঝলমলে ডে-নাইট ক্রিকেটে সাতঘড়িয়া

আবু বকর সিদ্দিক:- মুন্সিগঞ্জ জেলা বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

আবু বকর সিদ্দিক:- মুন্সিগঞ্জ জেলা বিশেষ প্রতিনিধি

মুন্সিগঞ্জ,১৬ ডিসেম্বর ২০২৫: মহান বিজয় দিবসকে সামনে রেখে লৌহজং উপজেলার সাতঘড়িয়ায় শুরু হয়েছে ডে-নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট। সাতঘড়িয়া স্পুটনিক এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ ক্রীড়াযজ্ঞের উদ্বোধন করেন সংগঠনের সাধারণ সম্পাদক আল ইউসুফ আজাদ চঞ্চল।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি শামীম ফরাজি। মোঃ কাজী আরিফ ও মোঃ টুটুল শেখের সঞ্চালনায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় বিজয়ের মাসের খেলাধুলা। মাঠজুড়ে ছিল স্থানীয় মানুষের উৎসাহ, উচ্ছ্বাস আর বিজয়ের চেতনা।উদ্বোধনী বক্তব্যে আল ইউসুফ আজাদ চঞ্চল মোল্লা বলেন,যুবশক্তির ইতিবাচক প্রয়াস ও দেশপ্রেম জাগ্রত করতেই আমাদের এই আয়োজন।সভাপতি শামীম ফরাজি জানান,১৬ ডিসেম্বর বিজয় দিবসে ফাইনাল ম্যাচের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়াই তাদের লক্ষ্য।ক্রীড়া সম্পাদক জসিম মোল্লা পল্টু জানান, মোট আটটি দল অংশ নিচ্ছে লিগ পদ্ধতির এই প্রতিযোগিতায়। প্রতিটি ম্যাচ হবে স্বাস্থ্যবিধি ও নিয়মশৃঙ্খলার মধ্যে। ফাইনালে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার।উদ্বোধনী দিনেই প্রথম ম্যাচে সাতঘড়িয়া মাঠ আলোকিত হয়ে ওঠে ফ্লাডলাইটে। শতাধিক দর্শকের উপস্থিতিতে খেলায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। স্থানীয় তরুণ রফিকুল ইসলাম জানান,বিজয় দিবস উপলক্ষে এমন আয়োজন দেশপ্রেম ও মিলনের বার্তা ছড়িয়ে দিচ্ছে।
সাতঘড়িয়া স্পুটনিক এসোসিয়েশন জানায়,সামাজিক ও ক্রীড়া কার্যক্রমে তাদের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। টুর্নামেন্ট উপভোগ করতে এলাকাবাসীকে আমন্ত্রণ জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট