শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
Title :
ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম।

বাসাইলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৪৪ Time View

বাসাইলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

মোহাম্মদ নাসির মিয়া, ​বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।

​সোমবার (৬ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর আয়োজনে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ইকবাল হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য এডভোকেট আহমেদ আযম খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ইউসুফ আলী খান প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল (সখীপুর ও বাসাইল) সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম মামুনুর রশীদ, বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, সাবেক সভাপতি এনামুল করিম অটল, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ আবুল কালাম আজাদ পিন্টু, বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ঋণগ্রহীতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​সভায় বক্তারা গ্রামীণ উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে বিআরডিবি’র ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারি কর্মসূচি বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করা হয়।

অনুষ্ঠানের শেষে বিআরডিবির উপকারভোগীদের মাঝে ঋণের চেক এবং পরিবেশ রক্ষায় ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews