শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
Title :
ঢালীস আম্বার নিবাসে মুন্সীগঞ্জ জেলা ৯৩ ব্যাচের মিলনমেলা ও বন্ধু আড্ডা অনুষ্ঠিত সাভার থানাধীন রাজাশন এলাকা হইতে পেশাদার অস্ত্রধারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। টেকনাফে মায়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সার ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।

হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় সাংবাদিক শফিউল আলম দোলনকে সংবর্ধনা,

  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৩৬ Time View

হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় সাংবাদিক শফিউল আলম দোলনকে সংবর্ধনা,

তপন চন্দ্র সরকার, স্টাফ রিপোর্টার হোসেনপুর কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের হোসেনপুরে ঢাকা সাংবাদিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শফিউল আলম দোলনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তিনি ঐতিহ্যবাহী হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় হোসেনপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের পক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়।
মঙ্গলবার(০৭ জুলাই) দুপুর ২ টায় উক্ত বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে সাংবাদিকদের পক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনায় পুষ্প স্তবক তোলে দেওয়া হয়। পরে তাঁর সাথে উপজেলার কর্মরত সাংবাদিকগণ মতবিনিময় করেন। শফিউল আলম দোলন বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউজ কভারেজ দায়িত্বে রয়েছেন। তিনি হোসেনপুর উপজেলার ৪ নং আড়াইবাড়িয়া ইউনিয়নের জামাইল গ্রামের মৃত হাজী মোহাম্মদ শামসুদ্দিন আহমদের সন্তান। এছাড়াও তিনি একাধিক বার বিএফইউজে-(বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন) সহকারী মহাসচিব ছিলেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক একেএম মোহাম্মদ আলী, দৈনিক নয়া দিগন্তের সিনিয়র সাংবাদিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, দৈনিক আজকের পত্রিকার মোহাম্মদ জাকির হোসেন,দৈনিক প্রভাতী বাংলাদেশ স্টাফ রিপোর্টার তপন চন্দ্র সরকার, দৈনিক মানবজমিনের মিসবাহ উদ্দিন মানিক,দৈনিক বাংলার মোহাম্মদ খায়রুল ইসলাম ফকির, দৈনিক জনতার শাহীন আহমেদ, দৈনিক আমার দেশ ও মোহনা টিভির উজ্জ্বল কুমার সরকার, দৈনিক আমাদের সময়ের মো.খায়রুল ইসলাম, রুপালী বাংলাদেশের সাগর মিয়া, দৈনিক গণকন্ঠের জেলা প্রতিনিধি মশিউর রহমান চন্দন, দৈনিক সংগ্রামের মো. শামছুল হক, সাংবাদিক নাজমুল ফয়েজ টুটুল, জনতার কন্ঠস্বরের মো. খায়রুল আহসান, এনটিবিটির মো. শামীম মিয়া, প্রাইম টিভির মো. জাকারিয়া আলম, দেশ বুলেটিনের মো. একরাম হোসেন প্রমুখ।
সাংবাদিক শফিউল আলম দোলন সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। যারা এ পেশায় নিয়োজিত রয়েছেন তাঁরা নিজের খেয়ে অসহায় মানুষের সেবায় নিয়োজিত থাকেন। তিনি এও বলেন, সব পেশায়ই অসৎ লোক নিয়োজিত রয়েছেন, সে ক্ষেত্রে এ পেশায় ব্যতিক্ষম নেই। কেননা মানুষ শয়তানের দ্বারা প্ররোচিত হন। পেশাদারিত্ব বজায় রেখে মানুষের সেবায় নিয়োজিত থাকতে গিয়ে অনেক সাংবাদিক বিপদগ্রস্ত হন। যেজন্য সাংবাদিকদের মধ্যে মতের পার্থক্য থাকতে পারে। কিন্তু সকলের কাজ ও উদ্দেশ্য মহৎ। সে জন্য সকলের মধ্যে ঐক্য থাকতে হবে। আর এ ঐক্যই সাংবাদিকদেরকে এগিয়ে নেওয়ার সাহস যোগায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews