শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
Title :
ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম।

তালায় জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৩৮ Time View

তালায় জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

আরিফুল ইসলাম
উপজেলা প্রতিনিধি, তালা সাতক্ষীরা।

সাতক্ষীরার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজের সঙ্গে তালা উপজেলা বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনের সাথে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা।উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার এর সঞ্চালনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ।
সভায় বক্তব্য রাখেন তালা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এমদাদুল হক, তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিজানুর রহমান, তালা থানার ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন, পাটকেলঘাটা থানার ওসি শফিকুল ইসলাম, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, উপজেলা জামায়াতের  সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, আবুল কালাম আজাদ, মহিলা কলেজের সাবেক  অধ্যক্ষ আব্দুর রহমান, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আকবর হোসেন, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক ফারুক জোয়ারদার , রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বিএম জুলফিকার রায়হান,নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংবাদিক গাজী জাহিদুল ইসলাম, সাংবাদিক মীর মিল্টনসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, উন্নয়নকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় তালা উপজেলার টিআরএম প্রকল্পের জমি অধিগ্রহণের অর্থ ছাড়সহ নদীর নাব্যতা ফেরাতে পুনরায় টিআরএম চালু করা, জলাবদ্ধতা, মাদক, অনলাইন জুয়া, বাল্যবিবাহ প্রতিরোধ,বাজারের ড্রেনেজ ব্যবস্থা, জমি-সংক্রান্ত জটিলতা, অবৈধ স্থাপনা এবং ডিসিআর জমির সুষ্ঠু ব্যবস্থাপনাসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক( ডিসি ) ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ কাউসার আজিজ বলেন, “বাল্যবিবাহ, ইভটিজিং ও অনলাইন জুয়া প্রতিরোধে শুধু প্রশাসনের একার পক্ষে সফল হওয়া সম্ভব নয়। এ জন্য সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এসে সচেতনতা সৃষ্টি ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews