
হোসেনপুরে চায়না দোয়ারি জাল জব্দ,
তপন চন্দ্র সরকার, ষ্টাফ রিপোর্টার,হোসেনপুর কিশোরগঞ্জ,
কিশোরগঞ্জের হোসেনপুরে দৈনিক প্রভাতী বাংলাদেশ অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর অবৈধ চায়না দোয়ারি জাল জব্দ করে পুড়িয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা।
মঙ্গলবার(০৭ জুলাই) ১১ টা থেকে ২ টায় পর্যন্ত উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বিভিন্ন জায়গায় ও পানান বিলে এ অভিযান পরিচালনা করেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ ইভা। এ সময়
এসকল অবৈধ চায়না দোয়ারি জাল জব্দ করে উপজেলা পরিষদ মাঠে নিয়ে এসে বিকেলে এ সকল জব্দ জালগুলো পুড়িয়ে ধ্বংস করেন।
এ সময় তিনি বলেন, এ সকল অবৈধ চায়না দোয়ারি জাল দিয়ে দেশীয় প্রজাতির মাছ মেরে বিলুপ্ত করে ফেলা হচ্ছে।
তিনি ভবিষ্যতে ও এ ধরনের অভিযান অব্যাহত রাখবেন বলে সাংবাদিকদের জানান।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা সাবিকুন নাহার ও মৎস্য অফিসের কর্মচারীগন উপস্থিত ছিলেন।