শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
Title :
ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁও ভুল্লিতে ১০০ সিম সহ ডিবির অভিযানে ক্যাসিনোর এজেন্ট গ্রেফতার। হবিগঞ্জের মাধবপুরে একই দিনে বিয়ের হবু বধুসহ ২ তরুনীর আত্নহত্যা নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান। পানের বরজ থেকে নারীর ম র দে হ উদ্ধার ফরিদপুরে ৪ হাজার ২২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মীরসরাইয়ে পুলিশের টহল গাড়িকে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান, পিকআপ ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার ছাত্র আন্দোলনে মিরপুরে সাগর হত্যা মামলায় ০১ জন গ্রেফতার শিশুর অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান আপনাদের ভোট, আমার দায়িত্ব—উন্নত ও সুন্দর ওয়ার্ড গড়ার অঙ্গীকার__ মেম্বার পদপ্রার্থী সেলিম রেজা। তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম। নেত্রকোণায় কোটি টাকার বেশি মূল্যের ৫০ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার দাকোপ উপজেলা ফ্যামিলি কার্ডের তথ্য শুমারি ভোগান্তিতে জরিপকারীরা। সেনবাগে পর্তুগালের রাজকীয় অতিথিদের বর্ণাঢ্য সংবর্ধনা ​ হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক গ্রেফতার , পরিকল্পিত ষড়যন্ত্রের দাবি। লৌহজংয়ে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু শোকে স্তব্ধ পরিবার আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস: স্বপ্ন, সাহস ও আত্মনির্ভরতায় এগিয়ে যাচ্ছেন নারী উদ্যোক্তারা নোয়াখালীতে IBWF-এর ব্যবসায়ী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত বৃষ্টি উপেক্ষা করে ফরিদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ কর্মসূচি, সতর্ক অবস্থানে নেতাকর্মীরা বগুড়ার শিবগঞ্জে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার অসুস্থ শরীরেও থেমে নেই দায়িত্ব: হাতে কেনুলা নিয়েই ফ্যামিলি কার্ডের তথ্য জরিপে মৌমিতা খানম। নান্দাইলে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, দুই শিশুসহ আহত ৭ ​কালাইয়ে ৩ হাজার ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরন আলোকিত লালমনিরহাট স্বেচ্ছা সেবকদের সাথে মতবিনিময় উপলক্ষে প্রধানমন্ত্রীর আগমন কালাইয়ের বেগুনগ্রাম চিশতিয়া আস্তানা শরিফে ঐতিহ্যবাহী বৃহত্তম নবান্ন উৎসবের বর্ণিল আয়োজন গাজীপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টবল পদে নিয়োগ অক্টোবর-২০২৬ এর ১ম দিনের কার্যক্রম সম্পন্ন..

আত্মনির্ভরশীল প্রান্তিক জনগোষ্ঠী গড়তে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, ৩০ জন পেলেন অনুদান ও সনদ

  • Update Time : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৮৫ Time View

আত্মনির্ভরশীল প্রান্তিক জনগোষ্ঠী গড়তে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, ৩০ জন পেলেন অনুদান ও সনদ

মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা জেলা প্রতিনিধি

প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ১০ দিনব্যাপী পেশাব ভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ৩০ জনের প্রত্যেককে এককালীন ১৮ হাজার টাকা অনুদান ও প্রশিক্ষণ সনদ প্রদান করা হয়।

“বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় পেজ)”প্রকল্পের আওতায় শহর সমাজসেবা কার্যালয়-৫, আজিমপুর, ঢাকার আয়োজনে বুধবার (৯ জুলাই ২০২৬) আজিমপুর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল-৩-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সোজাউদ্দৌলা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়, ঢাকা সরকারি পরিচালক তাসলিমা খাতুন। সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু সাঈদ মোঃ কাওছার রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন শহর সমাজসেবা কার্যালয়-৫-এর সমাজ সেবা অফিসার মোঃ জহির উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়, খাগড়াছড়ির উপ-পরিচালক আবু আব্দুল্লাহ মোঃ ওয়ালিউল্লাহ, জেলা সমাজসেবা কার্যালয়, যশোরের সমাজ সেবা অফিসার (রেজি.) মোঃ আব্দুল কাদের, প্রশিক্ষক বৃন্দ এবং পৌর সমাজকর্মী সোহেল রানা।

আলোচনায় বক্তারা বলেন, দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের অন্যতম কার্যকর মাধ্যম। প্রশিক্ষণের মাধ্যমে তারা কর্মমুখী দক্ষতা অর্জন করে স্বনির্ভর হওয়ার পাশাপাশি দেশের অর্থনৈতিক কর্মকান্ডেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।

অনুষ্ঠানের সমাপনীতে ৩০ জন প্রশিক্ষণার্থীর হাতে ১৮ হাজার টাকা করে এককালীন অনুদান ও সনদপত্র তুলে দেওয়া হয়। অংশগ্রহণকারীরা সরকারের এই উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে এই ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews