
দীর্ঘ কর্মজীবনের ইতি, কেতকিবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের আনুষ্ঠানিক ভাবে অবসর
মো: শরীফ উদ্দিন মোল্লা জেলা প্রতিনিধি লালমনিরহাট।
আজ দুপুর ১২টার সময় ০৯/০৭/২০২৬ ইং তারিখে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার কেতকিবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান দীর্ঘ শিক্ষক জীবনের সফল অধ্যায় শেষ করে আনুষ্ঠানিকভাবে অবসরে গেছেন।
এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক বিদায় সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে প্রধান শিক্ষক মিজানুর রহমানের দীর্ঘদিনের নিষ্ঠা, সততা ও শিক্ষা বিস্তারে তাঁর অসামান্য অবদানের কথা স্মরণ করেন।
বক্তারা বলেন, প্রধান শিক্ষক মিজানুর রহমান তাঁর কর্মজীবনে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর অবদান বিদ্যালয় পরিবার কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।
অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অবসর জীবনের সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করা হয়।