শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

বঙ্গসোনাহাটে ব্যতিক্রমী কন্যা সমাবেশ, ৪০ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ”

  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৮২ Time View

বঙ্গসোনাহাটে ব্যতিক্রমী কন্যা সমাবেশ, ৪০ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ”

আব্দুল ওয়াহাব, স্টাফ রিপোর্টার,কুড়িগ্রাম।

কন্যাশিশুর শিক্ষা, ক্ষমতায়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী কন্যা সমাবেশ। শনিবার (২০ জুন) বঙ্গসোনাহাট ইউনিয়ন যুব সংগঠনের উদ্যোগে “কন্যাশিশুর শিক্ষা, দেশের উন্নয়নে দীক্ষা” শীর্ষক এই কর্মসূচি বাস্তবায়িত হয়।
অনুষ্ঠানটির আর্থিক সহযোগিতা প্রদান করে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয়ের সহ-অধ্যক্ষ মোঃ খোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাহাট ইউনিয়ন ফেডারেশনের চেয়ারম্যান মোঃ সোলায়মান আলী।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বঙ্গসোনাহাট ইউনিয়ন যুব সংগঠনের সহ-সভাপতি মোঃ রেজাউল করিম, শিক্ষা সম্পাদক মোঃ শামসুল আলম, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মোছাঃ রেমি খাতুন এবং কার্যনির্বাহী সদস্য মোঃ রিয়াজুল ইসলাম রাজু। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক, কিশোরী ও সমাজসচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
বঙ্গসোনাহাট ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি মোঃ শহিদুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে ৪০ জন কিশোরীর মাঝে শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
বক্তারা বলেন, একটি শিক্ষিত কন্যাশিশু শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজ ও দেশের উন্নয়নের চালিকাশক্তি। শিক্ষার গুণগত মান নিশ্চিত করা এবং শিক্ষার সুযোগ বৃদ্ধি করা গেলে বাল্যবিবাহের হার উল্লেখযোগ্যভাবে কমে আসবে। কন্যাশিশুদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি, আত্মবিশ্বাস গড়ে তোলা এবং বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যেই এই কন্যা সমাবেশের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী কিশোরীরা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews