মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
Title :
আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ সংকট, অচল আল্ট্রাসাউন্ড* শিরোনাম: মহাকবি মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকীতে কেশবপুরে শ্রদ্ধাঞ্জলি* টেকনাফের দুর্গম পাহাড়ে র‌্যাব-পুলিশের যৌথ অভিযান, মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার হোসেনপুরের নিষিদ্ধ চায়না দুয়ারী জালের থাবায় বিপর্যয়ের মুখে মৎস্য ভান্ডার, শান্তিগঞ্জের চিকারকান্দিতে পাকা রাস্তা, স্বস্তি শতাধিক পরিবারের পৈত্রিক ভিটা নিয়ে দুই ভাইয়ের বিরোধ, কালিয়াকৈরে রাস্তার পাশের আশ্রয়ে ছোট ভাই চায়না দুয়ারি জালের আগ্রাসনে বিপর্যায়ের মুখে বিভিন্ন মৎস্যভান্ডার। দখলীয় জমিকে বেদখল’ দেখিয়ে প্রতিবেদনের অভিযোগ, রাতারাতি ঘর তুলে জমি দখলের দাবি রাজশাহীর চন্দ্রিমায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পি স্ত ল, গু লি ও ম্যাগাজিন উ দ্ধা র; জড়িতদের খুঁজছে র‍্যাব-৫ পলাশবাড়ীতে বিএনপি–জামায়াত সংঘর্ষে উপজেলা বিএনপির সভাপতি সহ আহত-১৩

টেকনাফে র‌্যাব-১৫ এর চিরুনি অভিযান: ৩০ হাজার পিস ইয়াবা ও ৪টি বিলাসবহুল মোটরসাইকেলসহ শীর্ষ মা দ ক কারবারি গ্রে ফ তা র

  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৭০ Time View

টেকনাফে র‌্যাব-১৫ এর চিরুনি অভিযান: ৩০ হাজার পিস ইয়াবা ও ৪টি বিলাসবহুল মোটরসাইকেলসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

মো:মোজাম্মেল হক
স্টাফ রিপোর্টার

কক্সবাজার জেলার সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এক সফল অভিযান পরিচালনা করে ৩০ হাজার পিস ইয়াবা এবং মাদক পরিবহনে ব্যবহৃত ৪টি মোটরসাইকেলসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)।

র‌্যাব-১৫, সিপিসি-২ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী এলাকার জনৈক ছৈয়দ নুরের দোকানের সামনে পাকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি বিপুল পরিমাণ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য আজ ২১ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ আনুমানিক রাত ০১:১০ ঘটিকায় র‌্যাবের আভিযানিক দলটি সেখানে একটি ঝটিকা অভিযান পরিচালনা করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আভিযানিক দল অত্যন্ত দক্ষতার সাথে ঘেরাও করে একজন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামির পরিচয়: আবসার মিয়া (২০), পিতা-নুরুল আলম, মাতা-আমেনা খাতুন, সাং-কাটাখালী (পূর্বপাড়া, ০১ নং ওয়ার্ড, হোয়াইক্যং ইউপি), থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে টেকনাফ ও কক্সবাজারের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে পাচার করে আসছিল বলে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামি, জব্দকৃত মাদক ও অন্যান্য আলামতসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

—-স্বাক্ষরিত—-
আ. ম. ফারুক
সহকারী পুলিশ সুপার
সহকারী পরিচালক(ল’ এন্ড মিডিয়া)
পক্ষে অধিনায়ক

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews