মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
Title :
আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ সংকট, অচল আল্ট্রাসাউন্ড* শিরোনাম: মহাকবি মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকীতে কেশবপুরে শ্রদ্ধাঞ্জলি* টেকনাফের দুর্গম পাহাড়ে র‌্যাব-পুলিশের যৌথ অভিযান, মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার হোসেনপুরের নিষিদ্ধ চায়না দুয়ারী জালের থাবায় বিপর্যয়ের মুখে মৎস্য ভান্ডার, শান্তিগঞ্জের চিকারকান্দিতে পাকা রাস্তা, স্বস্তি শতাধিক পরিবারের পৈত্রিক ভিটা নিয়ে দুই ভাইয়ের বিরোধ, কালিয়াকৈরে রাস্তার পাশের আশ্রয়ে ছোট ভাই চায়না দুয়ারি জালের আগ্রাসনে বিপর্যায়ের মুখে বিভিন্ন মৎস্যভান্ডার। দখলীয় জমিকে বেদখল’ দেখিয়ে প্রতিবেদনের অভিযোগ, রাতারাতি ঘর তুলে জমি দখলের দাবি রাজশাহীর চন্দ্রিমায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পি স্ত ল, গু লি ও ম্যাগাজিন উ দ্ধা র; জড়িতদের খুঁজছে র‍্যাব-৫ পলাশবাড়ীতে বিএনপি–জামায়াত সংঘর্ষে উপজেলা বিএনপির সভাপতি সহ আহত-১৩

যশোরের শার্শায় ঐক্যের বার্তা দিলেন আলহাজ্ব নুরুজ্জামান লিটন, উন্নয়নের প্রতিশ্রুতির পুনর্ব্যক্ত

  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৬০ Time View

যশোরের শার্শায় ঐক্যের বার্তা দিলেন আলহাজ্ব নুরুজ্জামান লিটন, উন্নয়নের প্রতিশ্রুতির পুনর্ব্যক্ত

গোলাম মোস্তফা
শার্শা উপজেলা প্রতিনিধি, (যশোর)

 

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বেনাপোল রেলস্টেশন বিএনপির দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ জুন) বিকেল ৬টায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও যশোর-১ আসনের ধানের শীষের কান্ডারী আলহাজ্ব নুরুজ্জামান লিটন।

সভায় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি রুহুল আমিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রিফাত, সহ-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম হোসেন আশাসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে নুরুজ্জামান লিটন বলেন, “ইনশাআল্লাহ খুব শিগগিরই বেনাপোল কলেজ সরকারি হবে। পাশাপাশি নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিকায়ন করা হবে এবং বেনাপোলে একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ বাস্তবায়িত হবে।”

তিনি বলেন, “নির্বাচনের সময় জনগণের কাছে আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি, সেগুলো বাস্তবায়নে কাজ করা হবে। তারেক রহমানের নেতৃত্বে জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি অঙ্গীকারবদ্ধ।”

আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি ও নির্বাচন প্রসঙ্গে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “চেয়ারম্যান নির্বাচন, উপজেলা নির্বাচনসহ যেকোনো নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলীয় শৃঙ্খলা ও ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি।”

তিনি আরও বলেন, “কিছু বিশ্বাসঘাতক লোকের কারণে জাতীয় নির্বাচনে আমরা এখানে পরাজিত হয়েছিলাম। ভবিষ্যতে তারা দলের গুরুত্বপূর্ণ কোনো অবস্থানে যেতে পারবে না। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং তারেক রহমানের নেতৃত্বে একটি আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করতে হবে।”

সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে আগামী দিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম ও নির্বাচনী কার্যক্রম সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews