শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
Title :
রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন লৌহজংয়ে ডিবির অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ৪ বাসাইলে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু মীরসরাই পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে দুর্গাপূজার প্রস্তুতি চূড়ান্ত, নগরজুড়ে উৎসবের আমেজ বাড়ৈগাঁও ‘মরহুম পিন্টু ও জাহিদ স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট’-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত শ্রীপুরের এক রান্নাঘর থেকে ছড়িয়ে পড়া আগুনে পাঁচটি বসতঘর পুড়ে গেছে ঢাকার ধামরাইয়ে আরাফাত রহমান কোকোর স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

কক্সবাজার বিমানবন্দরে অভিযান চালিয়ে ৯হাজার ৮২৫ পিস ই য়া বা সহ এক নারী যাত্রীক আ ট ক।

  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৮৭ Time View

কক্সবাজার বিমানবন্দরে অভিযান চালিয়ে ৯হাজার ৮২৫ পিস ইয়াবাসহ এক নারী যাত্রীক আটক।

মোহাম্মদ আরিফ
উপজেলা প্রতিনিধি কক্সবাজার

কক্সবাজার বিমানবন্দরে অভিযান চালিয়ে ৯হাজার ৮২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী যাত্রীকে আটক করা হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, নভোএয়ারের ঢাকা – গামী ফ্লাইট (VQ-922)- এর এক নারী যাত্রী বোডিং পাস সংগ্রহের পর হোল্ড লাগেজ স্ক্যানিং চলাকালে সিভিল এভিয়েশনের নিরাপত্তা কর্মী রাকেশ ঘোষ যাত্রীর ল্যাপটপ ব্যাগের দুই পাশের শকপ্রুফ ফোমের ভেতর বিশেষ কৌশলে সেলাই করে রাখা ইয়াবার চালান দেখতে পান।

পরে ব্যাগটি তল্লাশি করে মোট ৯হাজার ৮২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্হলে ওই নারী যাত্রীকে আটক করা হয়।

আটক নারী হলেন জেসমিন আক্তার। তিনি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট এলাকার চাঁদপুর শ্বেতছড়া গ্রামের বাসিন্দা মৃত হারুন মিয়া এবং মৃত শাহেনা আক্তারের মেয়ে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্হা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।

এঘটনায় প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews