শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
Title :
ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম।

নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করলেন দুর্গাপুর পৌরসভার কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক

  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ২৭ Time View

নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করলেন দুর্গাপুর পৌরসভার কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক

দীর্ঘদিনের দুর্ভোগের অবসান, এলাকাবাসীর প্রশংসা

দুর্গাপুর প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সুখানদিঘী বটতলা থেকে শানপুকুরিয়া উত্তরপাড়া পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকায় জনসাধারণের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটত।
এ অবস্থায় মঙ্গলবার সকাল থেকে নিজ অর্থায়নে ইটের খোয়া ও বালি দিয়ে সড়কটি সংস্কারের উদ্যোগ নেন দুর্গাপুর পৌরসভার ৮ নম্বর কাঁচুপাড়া ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক।

সারাদিনব্যাপী চলা এ সংস্কারকাজে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে।
৮নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা বলেন, “এই রাস্তাটি সংস্কারের জন্য পৌরসভা ও বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দের কাছে একাধিকবার অনুরোধ করা হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। কিন্তু কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেককে বিষয়টি জানানো মাত্রই তিনি নিজের অর্থায়নে রাস্তা সংস্কারের ব্যবস্থা করেছেন। আমরা তাঁর এই মানবিক উদ্যোগকে স্বাগত জানাই এবং তাঁর সফলতা কামনা করি।”

 


কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক বলেন, “২০০১ সাল থেকে ছাত্ররাজনীতির মাধ্যমে আমার রাজনৈতিক পথচলা শুরু। দল-মত নির্বিশেষে সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। জনগণের সেবাই আমার মূল লক্ষ্য। ভবিষ্যতেও যেন ৮ নম্বর ওয়ার্ডের মানুষের প্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়নে আরও বেশি কাজ করতে পারি, সে জন্য সবার দোয়া ও সমর্থন কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।”
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের ভোগান্তির পর সড়কটি চলাচল উপযোগী হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং এমন জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews