শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

কক্সবাজার সদর হাসপাতালের সামনে ১৭ হাজার পিস ই য়া বা সহ স্বামী-স্ত্রী দুই জনকে আ ট ক করেছে পুলিশ।

  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৭১ Time View

কক্সবাজার সদর হাসপাতালের সামনে ১৭ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী দুই জনকে আটক করেছে পুলিশ।

মোহাম্মদ আরিফ
উপজেলা প্রতিনিধি কক্সবাজার

কক্সবাজার সদর হাসপাতালের সামনে সাধারণ মানুষের ভিড়ের সুযোগ নিয়ে ইয়াবা পাচারের সময় ১৭ হাজার পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
রোববার (২২ জুন) রাত আনুমানিক ৮টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের সামনে বিশেষ অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের ভিড়ের মধ্যে এক দম্পতি দীর্ঘ সময় ধরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া সদর থানা পুলিশের একটি বিশেষ টিম তাদের গতিবিধির ওপর নজরদারি চালায়। পরে টেকনাফ থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে আসা ওই দম্পতিকে থামিয়ে তল্লাশি চালানো হলে তাদের হেফাজত থেকে ১৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া এলাকার বাসিন্দা জাগির হোসেন (৩০) এবং তার স্ত্রী আয়েশা (২৭)।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক স্বামী-স্ত্রী টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবার বড় চালান নিয়ে কক্সবাজার শহরে প্রবেশ করেছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের থানায় নিয়ে ইয়াবার উৎস, সরবরাহকারী ও সংশ্লিষ্ট মাদক সিন্ডিকেট সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পুলিশের দাবি, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews