
হলদিয়াকে মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান চঞ্চল মোল্লার
আবু বকর সিদ্দিক:-মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি।
আসন্ন হলদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আল ইউসুফ আজাদ চঞ্চল মোল্লার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম শিমুলিয়া মিয়া বাড়িতে এ সভার আয়োজন করা হয়।সভায় সভাপতিত্ব করেন হাজী মো:আব্দুল মজিদ।প্রধান অতিথির বক্তব্যে আল ইউসুফ আজাদ চঞ্চল মোল্লা বলেন,জনগণের সমর্থন ও ভোটে নির্বাচিত হলে হলদিয়া ইউনিয়নকে একটি আধুনিক,পরিকল্পিত ও মডেল ইউনিয়নে রূপান্তর করবেন।তিনি বলেন,উন্নয়নের পাশাপাশি স্বচ্ছ,জবাবদিহিমূলক ও জনবান্ধব সেবামূলক প্রশাসন গড়ে তোলাই হবে তাঁর অগ্রাধিকার।
তিনি আরও বলেন,ইউনিয়নের মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে থাকবেন এবং প্রয়োজনে ২৪ ঘণ্টা তাঁর সঙ্গে যোগাযোগ করা যাবে।বক্তব্যে তিনি মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন,মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।এ কারণে মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।সভায় বক্তারা উন্নয়ন,সুশাসন,জনসম্পৃক্ততা ও জনসেবামূলক নেতৃত্ব প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি হাজী মো:শহিদুল ইসলাম।এছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো:মাহবুব আলম,বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল উদ্দিন:সাবেক চেয়ারম্যান কাউসার ফরাজী, বিশিষ্ট সমাজ সেবক মো:জাহাঙ্গীর আলম ও মো:বাচ্চু হাওলাদার।
আরও উপস্থিত ছিলেন হলদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো:মিজানুর রহমান,লৌহজং থানা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো:মুকুট এবং হলদিয়া ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মো:রাকিব খান।এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ মতবিনিময় সভায় অংশ নেন।সভা শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আল ইউসুফ আজাদ চঞ্চল মোল্লা।