শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
Title :
অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার—মীর শাহে আলম বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালন করা হয়েছে মুকসুদপুরে অস্ত্র উদ্ধার: সাহসিকতা ও পেশাদারিত্বে সালথা ওসির টিম, পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার নওগাঁর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে কৃষক ও সাধারণ মানুষ। গুরুর আদর্শে ১৫ বছর ধরে মফস্বল সাংবাদিকদের পাশে খায়রুল আলম রফিক সীমান্তের শেষ প্রহরে বিজিবির অভিযান, ধরা পড়ল শিশুসহ ৬ ভারতীয় ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁও ভুল্লিতে ১০০ সিম সহ ডিবির অভিযানে ক্যাসিনোর এজেন্ট গ্রেফতার। হবিগঞ্জের মাধবপুরে একই দিনে বিয়ের হবু বধুসহ ২ তরুনীর আত্নহত্যা নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান। পানের বরজ থেকে নারীর ম র দে হ উদ্ধার ফরিদপুরে ৪ হাজার ২২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মীরসরাইয়ে পুলিশের টহল গাড়িকে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান, পিকআপ ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার ছাত্র আন্দোলনে মিরপুরে সাগর হত্যা মামলায় ০১ জন গ্রেফতার শিশুর অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান আপনাদের ভোট, আমার দায়িত্ব—উন্নত ও সুন্দর ওয়ার্ড গড়ার অঙ্গীকার__ মেম্বার পদপ্রার্থী সেলিম রেজা। তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম। নেত্রকোণায় কোটি টাকার বেশি মূল্যের ৫০ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার দাকোপ উপজেলা ফ্যামিলি কার্ডের তথ্য শুমারি ভোগান্তিতে জরিপকারীরা। সেনবাগে পর্তুগালের রাজকীয় অতিথিদের বর্ণাঢ্য সংবর্ধনা ​ হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক গ্রেফতার , পরিকল্পিত ষড়যন্ত্রের দাবি। লৌহজংয়ে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু শোকে স্তব্ধ পরিবার আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস: স্বপ্ন, সাহস ও আত্মনির্ভরতায় এগিয়ে যাচ্ছেন নারী উদ্যোক্তারা নোয়াখালীতে IBWF-এর ব্যবসায়ী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত বৃষ্টি উপেক্ষা করে ফরিদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ কর্মসূচি, সতর্ক অবস্থানে নেতাকর্মীরা বগুড়ার শিবগঞ্জে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার

মায়ের স্মৃতি আঁকড়ে ছাদ বাগানে সফল তরুণ উদ্যোক্তা বাসাইলের আল আমিন

  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৯৮ Time View

মায়ের স্মৃতি আঁকড়ে ছাদ বাগানে সফল তরুণ উদ্যোক্তা বাসাইলের আল আমিন

মোহাম্মদ নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
এক তরুণ উদ্যোক্তার চোখেমুখে ফুটে ওঠে তৃপ্তির হাসি। সেই হাসির আড়ালে লুকিয়ে আছে এক চিলতে বিষাদ আর মায়ের প্রতি গভীর টান। তিনি মায়ের জন্যই আনার চাষ শুরু করেন। তার মা যখন ২০২৩ সালে ক্যান্সারে আক্রান্ত হন। ক্যান্সারে আক্রান্ত মাকে চিকিৎসক পরামর্শ দেন নিয়মিত আনার খাওয়াতে। নিজ বাসার ছাদে কয়েকটি আনার গাছ রোপন করেন। তার মা তাকে ছেড়ে চলে গেলেও সে এখন সফল উদ্যোক্তা। বলছিলাম টাঙ্গাইলের বাসাইল উপজেলার তরুণ উদ্যোক্তা আল আমিনের কথা।

আল আমিন (২৮) উপজেলার হাবলা ইউনিয়নের পাটখাগুড়ি গ্রামের বজলুর রহমানের ছেলে।

জানা যায়, ২০২৩ সাল আল আমিনের কাছে সময়টা ছিল জীবন-মরণের সন্ধিক্ষণ। আল আমিনের মা ক্যান্সারে আক্রান্ত হয়। চিকিৎসকরা পরামর্শ দেন নিয়মিত ‘আনার’ বা ডালিম খাওয়ানোর জন্য। বাজারের ফলগুলোতে কেমিক্যাল থাকে। ক্যান্সার আক্রান্ত মায়ের জন্য নিরাপদ ফলের অভাব থেকেই আল আমিন সিদ্ধান্ত নেয় আনার চাষের। উঠোনের কোণে ছোট কয়েকটি চারা রোপণ করেন। প্রথমে বাড়ির উঠানে আনার গাছ রোপন করেন। পরে বাসার ছাদে ড্রামে আনার গাছ রোপন করেন। ২০২৫ সালে মে মাসে আল আমিনের মায়ের মৃত্যু হয়। তার মায়ের মৃত্যু হলেও তার আনার বাগানের পরিধি বেড়েছে। তার নিজ হাতের কলম করা চারা সারাদেশে মানুষের ছাদ বাগানে চলে যাচ্ছে। প্রতি মাসে শুধুমাত্র চারা বিক্রি করে ৬০ থেকে ৮০ হাজার টাকা।

তরুণ উদ্যোক্তা আল আমিন বলেন, ২০২৩ সালে মা ক্যান্সারে আক্রান্ত হয়। ওই সময় আমি গার্মেন্টসে চাকরি করতাম। মাকে চিকিৎসক আনার ফল খাওয়ানোর কথা বলেন। বাজারে আনার গুলোতে কেমিক্যাল থাকে। ওই সময় বাজারে আনার ফল ক্রয় করতে ৫০০ থেকে ৬০০ টাকা লাগতো। এই টাকা দিয়ে আনার ক্রয় করা আমার জন্য কষ্টকর হতো। মাকে ভালো আনার ফল খাওয়ানোর জন্য বাড়ির উঠানে আনার চারা রোপন করি। আমার প্রথমে ছাদে আনার বাগান করার কোন পরিকল্পনা ছিল না। পরে ইউটিউবে ছাদে আনার বাগান করার ভিডিও দেখি। ইউটিউবে দেখে গাজীপুর টঙ্গী থেকে কয়েকটি ছোট চারা ক্রয় করে আমার নিজে ছাদে ড্রামের মধ্যে আনার গাছ রোপন করি। তখন ছাদে আমার সিঁড়িও ছিল না। সেই চারা থেকেই আমার ছাদে আনার বাগান গড়ে ওঠে। যখন দেখতে পাই, মায়ের শরীর বেশি ভালো তখন চাকরি বাদ দিয়ে দেয়। আমার চাকরি বাদ দেওয়ার এক সপ্তাহ পর আমার মায়ের মৃত্যু হয়। মায়ের জন্যই আনার বাগান গড়ে তুলে ছিলাম। মা আমার জন্য অনুপ্রেরণা ছিল। ২০২৫ সালে মে মাসে আমার মায়ের মৃত্যু হয়।

তিনি বলেন, আমার বাসার ছাদ ও মাটিতে এখন প্রায় দেড় হাজার থেকে দুই হাজার আনার চারা রয়েছে। যে আনার গাছে ফল ধরে আছে সেই গাছ গুলো ছাদে রয়েছে। আনার গাছ যারা ক্রয় করেন তাদেরকে আমি ছাদে কিভাবে বাগান করতে হয় তা দেখায়। তাদের আমি বোঝায় কিভাবে ছাদে আনার বাগান করতে হয়। আমার ছাদে ড্রামে প্রায় ৭০ থেকে ৮০ টি বড় আনার গাছ রয়েছে। যে আনার গাছ গুলোতে ফল ধরে আছে। এছাড়াও এখন আমি ছাদে আঙ্গুর, কমলা ও মালটা করছি। আমি নিজে গাছগুলো কলম করি ও চারা উৎপাদন করে বিক্রি করছি। দেশের বিভিন্ন এলাকার মানুষ আমার কাছ থেকে চারা সংগ্রহ করছেন। তারা নিজেরাই ছাদে বাগান করছেন।

তিনি আরও বলেন, আমার কাছে ভারতের মহারাষ্ট্রের সুপার ভাগোয়া, মৃদুলা, গুজরাটি আনার, থাইল্যান্ডের থাই আনার, অস্ট্রেলিয়ার আনার, পাকিস্তানী আনার সহ ২৬ জাত রয়েছে। প্রতিমাসে খরচ বাদে ৬০হাজার থেকে ৮০হাজার টাকা আয় করতে পারি। কোন কোন মাসে বেশি চারা ব্রিক্রি করতে পারি। আমার বাগানে ২০০ টাকা থেকে শুরু করে ২০০০ হাজার টাকা মূল্যের চারা রয়েছে। আমি নিজেই আমার কাজ করি। যখন দরকার হয় তখন শ্রমিক নিয়ে কাজ করি। মায়ের জন্য আনার গাছ লাগিয়ে ছিলাম। মায়ের জন্যই আমার ভাগ্য বদল হয়েছে। আমাকে দেখে অনেক তরুণ এগিয়ে আসছে। ছাদে আনার বাগান করার জন্য উৎসাহ পাচ্ছে।

স্থানীয় মিজানুর রহমান বলেন, আল আমিন ছাদে আনার বাগান করে সফল হয়েছে। সে আনারে কলম করে চারা বিক্রি করছে। তার মা যখন অসুস্থ তখন থেকেই বাসার ছাদে আনার বাগান করে। তখন অল্প পরিসরে করলেও এখন বাগানের পরিধি বেড়েছে।দেশের বিভিন্ন এলাকার মানুষ আসেন। তার কাছে থেকে চারা নিয়ে বাগান করছে। আমারও ইচ্ছে আছে তার মতো ছাদে আকারের বাগান করার।

আল আমিনের বাগান দেখতে আসা হাবিবুল্লাহ শেফুল বলেন, বাসার ছাদে চমৎকার একটি ছাদ বাগান দেখলাম। দেশের মাটিতে ও বাসার ছাদে এতো সুন্দর আনার চাষ হতে পারে আমার জানা ছিল না। আমি খুব দ্রুত তরুণ উদ্যোক্তা আল আমিনের সঙ্গে পরামর্শ নিয়ে আমার বাসার ছাদে আনার বাগান করব।

বাসাইল উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মুহাম্মদ আবু ইলিয়াস তালুকদার বলেন, আমাদের উপজেলার সফল তরুণ উদ্যোক্তা আল আমিন। সে তার বাসার ছাদে আনার বাগান করেছে। ছাদে আনার বাগান ও চারা কলম করে বিক্রি করছে। তার বাগানের চারা দেশের বিভিন্ন এলাকায় যাচ্ছে। প্রতি মাসে ভালো আয় করতে পারছে। আমাদের পক্ষ থেকে বিভিন্ন সময় তাকে পরামর্শ দেয়ার চেষ্টা করছি। তার বাগান দেখে অনেক তরুণ ছাদে আনার বাগান করতে উৎসাহী হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews