শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
Title :
সাভার থানাধীন রাজাশন এলাকা হইতে পেশাদার অস্ত্রধারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। টেকনাফে মায়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সার ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

রাজশাহীতে র‍্যাবের অভিযানে ৩৮৭ পিস ইয়াবা ও ৯৩ হাজার টাকার জাল নোট উ দ্ধা র, গ্রে প্তা র ১, পলাতক আরেকজন

  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৪৮ Time View

রাজশাহীতে র‍্যাবের অভিযানে ৩৮৭ পিস ইয়াবা ও ৯৩ হাজার টাকার জাল নোট উদ্ধার, গ্রেপ্তার ১, পলাতক আরেকজন

অপু দাস,ব্যুরো প্রধান,রাজশাহী।

রাজশাহীর মোহনপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৩৮৭ পিস ইয়াবা ও ৯৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করেছে র‍্যাব-৫। এ সময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় অপর এক অভিযুক্ত কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন।
র‍্যাব-৫ জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাস, মাদক, অস্ত্র, জাল নোটসহ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে তারা নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ২৮ জুন ২০২৬ তারিখ রাত সাড়ে ৭টার দিকে রাজশাহী জেলার মোহনপুর উপজেলার হরিদাগাছি মৌজার কেশরহাট বাজার সমবায় স্কুল মার্কেটের দ্বিতীয় তলায় অভিযান পরিচালনা করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, ওই মার্কেটের একটি অফিস কক্ষে বিপুল পরিমাণ ইয়াবা বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখা হয়েছে। পরে র‍্যাব-৫-এর সিপিএসসি’র একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে ‘লাল গোলাপ সমবায় সমিতি লিমিটেড’-এর অফিস থেকে মো. নায়েব আলী (৪৩) নামে একজনকে গ্রেপ্তার করে। তবে অভিযানের সময় একই মামলার আরেক অভিযুক্ত মো. শহীদুল্লাহ (রাজু) (৫৫) পালিয়ে যান।
অভিযান চলাকালে গ্রেপ্তার ব্যক্তির হেফাজত থেকে ৩৮৭ পিস ইয়াবা এবং ৯৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাবের দাবি, গ্রেপ্তার নায়েব আলী দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী অজ্ঞাত এলাকা থেকে ইয়াবা ও জাল নোট সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারি পর্যায়ের কারবারিদের কাছে সরবরাহ করে আসছিলেন। এ কারণে তিনি এলাকায় একজন চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত বলে জানিয়েছে সংস্থাটি।
ঘটনার পর গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও জাল নোট সংক্রান্ত আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব-৫।
র‍্যাব আরও জানিয়েছে, মাদক, জাল নোট এবং অন্যান্য সংঘবদ্ধ অপরাধ দমনে তাদের গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews