শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
Title :
ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম।

মাদারীপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ২৮ Time View

মাদারীপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জহিরুল ইসলাম হৃদয়
মাদারীপুর জেলা প্রতিনিধি

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর আসন-২ এর সংসদ সদস্য এবং মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার জনাব হাবিবুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমীর মাওলানা আব্দুস সোবাহান খান এবং বাংলাদেশ খেলাফত মজলিস মাদারীপুর জেলার সাধারণ সম্পাদক মাওলানা মিসবাহুল ইসলাম।
মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলার অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাগণ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জুলাই বিপ্লবের শহীদ পরিবারের সদস্যবৃন্দ ও আহত জুলাই যোদ্ধাগণ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং আহত ও শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews