শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

চট্টগ্রামের হাটহাজারীতে আজ বোনের বিয়ের ক্লাবের সামনেই ট্রাকের চাপায় প্রাণ গেলো একমাত্র ছোটভাইয়ের

  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৬৮ Time View

চট্টগ্রামের হাটহাজারীতে আজ বোনের বিয়ের ক্লাবের সামনেই ট্রাকের চাপায় প্রাণ গেলো একমাত্র ছোটভাইয়ের।

আরমান হোসেন ফয়সাল
লোহাগাড়ার প্রতিনিধি
চট্টগ্রাম জেলা

চট্টগ্রাম হাটহাজারীতে আজ বোনের বিয়ের ক্লাবের সামনেই ট্রাকের চাপায় প্রাণ গেল একমাত্র ছোট ভাইয়ের।
বোনের বিয়ের দিনটি ছিল পরিবারের জন্য আনন্দ, উৎসব আর নতুন স্বপ্নের দিন। ঘরজুড়ে চলছিল শেষ মুহূর্তের প্রস্তুতি, আত্মীয়-স্বজনের আনাগোনা আর হাসি-আনন্দে মুখর ছিল চারপাশ। কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি, এই আনন্দের দিনটিই মুহূর্তের মধ্যে পরিণত হবে আজীবনের শোকে।

বিয়ের অনুষ্ঠানের ক্লাবের সামনেই রাস্তা পারাপারের সময় ড্রাম ট্রাকের ধাক্কায় প্রাণ হারায় ১৩ বছর বয়সী শিক্ষার্থী মো. সামির। যে ভাইটি বোনের জীবনের সবচেয়ে আনন্দের দিনে পাশে থাকার কথা ছিল, সেই ভাইয়ের নিথর দেহই দেখতে হলো স্বজনদের। বিয়ের সাজ, আলোকসজ্জা আর উৎসবের কোলাহল এক নিমিষেই স্তব্ধ হয়ে যায়। চারদিকে ছড়িয়ে পড়ে কান্না আর আহাজারি। আনন্দের বদলে পুরো পরিবারকে সেদিন সামলাতে হয়েছে এক অপূরণীয় শোক।

সামিরের মৃত্যু শুধু একটি সড়ক দুর্ঘটনার ঘটনা নয়, এটি একটি পরিবারের সারাজীবনের বেদনার গল্প কেননা এই পরিবারের একমাত্র ছেলে সামির। যে দিনটি স্মরণীয় হওয়ার কথা ছিল বিয়ের আনন্দে, সেই দিনটি চিরদিনের জন্য হয়ে রইল ছোট ভাইকে হারানোর অসহনীয় কষ্টের স্মৃতি। এমন ঘটনা মেনে নিত পারছেনা পরিবার আত্মীয়রা, খুজে পাচ্ছেনা সান্ত্বনা দেয়ার ভাষা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews