শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
Title :
ঢালীস আম্বার নিবাসে মুন্সীগঞ্জ জেলা ৯৩ ব্যাচের মিলনমেলা ও বন্ধু আড্ডা অনুষ্ঠিত সাভার থানাধীন রাজাশন এলাকা হইতে পেশাদার অস্ত্রধারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। টেকনাফে মায়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সার ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।

লৌহজংয়ে শ্রমিক দলের বৃক্ষরোপণ কর্মসূচি সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়

  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ২৬ Time View

লৌহজংয়ে শ্রমিক দলের বৃক্ষরোপণ কর্মসূচি সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়

আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।

দেশব্যাপী বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা শ্রমিক দল।শনিবার (১৮ জুলাই) বিকেল ৫টায় উপজেলা শ্রমিক দলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।তিনি বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই।তিনি আরও বলেন,দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে দলের প্রতিটি নেতাকর্মীকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো।তিনি পরিবেশ সংরক্ষণে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ জাহাঙ্গীর আলম।তিনি বলেন,একটি গাছ পরিবেশ রক্ষার পাশাপাশি মানুষের জীবন ও অর্থনীতির সঙ্গেও নিবিড়ভাবে সম্পৃক্ত।তিনি প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা শ্রমিক দলের সভাপতি আওলাদ হোসেন খান।সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাচ্চু হাওলাদার।এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারাও কর্মসূচিতে অংশ নেন। অতিথিরা প্রতীকীভাবে বৃক্ষরোপণ করেন।বক্তারা পরিবেশ রক্ষায় ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।তারা বলেন,সবুজ বাংলাদেশ গড়তে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সামাজিক উদ্যোগও জোরদার করতে হবে।স্থানীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews