
হোসেনপুর ২ নং সিদলা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা জাহাঙ্গীর আলম রতন,
তপন চন্দ্র সরকার, স্টাফ রিপোর্টার, হোসেনপুর কিশোরগঞ্জ,
কিশোরগঞ্জ হোসেনপুরে দুই নং সিদলা ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত এবং জনবান্ধব ‘আদর্শ ইউনিয়ন হিসেবে রূপান্তরের ঘোষণা দিয়েছেন হোসেনপুর উপজেলা বিএনপি’র নেতা এবং চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম রতন। নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের মাধ্যমে এই স্বপ্ন বাস্তবায়নে তিনি কাজ করে যেতে চান।
সম্প্রতি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময়কালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। জাহাঙ্গীর আলম রতন বলেন,, আসন্ন হোসেনপুর ২নং সিদলা ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে হোসেনপুরে শিক্ষা, স্বাস্থ্য,বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থা এবং আইন-শৃঙ্খলার আমূল পরিবর্তন ঘটিয়ে একে হোসেনপুরের মধ্যে একটি অন্যতম মডেল ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠা করাই আমার মূল লক্ষ্য।টেকসই উন্নয়ন: পরিকল্পিত গ্রাম উন্নয়নে সবার সহযোগিতা কামনা করছি। নাগরিক সেবা: সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি ও সামাজিক সেবা পৌঁছে দেওয়া।
শিক্ষার প্রসার: স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান উন্নয়ন এবং মেধা বিকাশে বিশেষ গুরুত্ব প্রদান।
তরুণদের কর্মসংস্থান: তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষার মাধ্যমে বেকারত্ব দূরীকরণ এবং মাদকমুক্ত সমাজ গঠন। জাহাঙ্গীর আলম রতন আরও বলেন, “হোসেনপুর ২ নং সিদলা ইউনিয়নের মাটি মানুষের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আমি চাই এই সিদলা ইউনিয়নের প্রতিটি মানুষ যেন একটি আধুনিক নাগরিক সুবিধা সংবলিত সুন্দর পরিবেশে বাস করতে পারে। সকলের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে আমি একটি আদর্শ ইউনিয়ন গড়তে বদ্ধপরিকর। তার এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন ২ নং সিদলা ইউনিয়ন বাঁশি ও স্থানীয় সচেতন মহল। তারা মনে করছেন, অভিজ্ঞ ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে একটি সমৃদ্ধ ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলা সম্ভব।