বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
Title :
ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম।

ধলেশ্বরীর তীরে উৎসবমুখর পরিবেশে পিপিআইএমএসসি’র আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন

  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ২৩ Time View

ধলেশ্বরীর তীরে উৎসবমুখর পরিবেশে পিপিআইএমএসসি’র আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন

আমজাদ হোসেন মিঠু ,
জেলা প্রতিনিধি,
মুন্সীগঞ্জ।

মুন্সীগঞ্জ জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ-এর আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার মান্যবর জেলা প্রশাসক ও অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি সৈয়দা নুরমহল আশরাফী। প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার অপরিসীম গুরুত্ব তুলে ধরে বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি নেতৃত্ব, শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা এবং দেশপ্রেমের মতো মানবিক গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান। তিনি আরো বলেন, সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ৯ আগস্ট ২০২৬ সারাদেশে একযোগে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সূচনা হতে যাচ্ছে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রামে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করবেন। সকল শিক্ষাপ্রতিষ্ঠান ষষ্ঠ-দ্বাদশ এর শিক্ষার্থীদের নিয়ে উপযুক্ত বালক ও বালিকা দল গঠন করে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে হবে। সুতরাং দলগঠনে এই আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্ট নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বরাবরের মতো অত্র প্রতিষ্ঠান এবারো এই টুর্নামেন্ট জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করায় এবং সরকারের নির্দেশনা বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহণ করায় তিনি প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি অত্র প্রতিষ্ঠানের পূর্ব পাশের ক্রয়কৃত জমিতে মেয়েদের জন্য আলাদাভাবে খেলার মাঠ প্রস্তুত করার সর্বাত্মক সহযোগিতার ঘোষণা দেন এবং অধ্যক্ষকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শরীফ উল্যাহ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে পাঠ্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব অপরিসীম। আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্ট শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা, দলগত মনোভাব এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানান এবং বর্ণিল আয়োজনের জন্য কমিটির সকল সদস্যকে এবং সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীকেও আন্তরিক ধন্যবাদ জানান।

সহকারী অধ্যাপক মোহাম্মদ বাহাউদ্দিন বাহার-এর প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং সহকারী কমিশনার (গোপনীয় শাখা) মুন্না খাতুন। প্রধান অতিথি ও সভাপতি মহোদয়গণ তাঁদের বক্তব্যে প্রতিষ্ঠানের শিক্ষা, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের খেলাধুলার মাধ্যমে সুস্থ, সৃজনশীল ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করেন।

ধলেশ্বরী নদীর মনোরম তীরঘেঁষা নয়ানাবিরাম এই ক্যাম্পাসে আজ শিক্ষক ও শিক্ষার্থীদের সুশৃঙ্খল ও স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত ও আনন্দঘন হয়ে ওঠে। উদ্বোধনী আয়োজনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। খেলোয়াড়দের অংশগ্রহণ গ্রহণ, করতালি এবং উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

আজ ২২ জুলাই ২০২৬ তারিখ রোজ বুধবার শুভ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সংশ্লিষ্ট সকলের প্রত্যাশা, এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি করার পাশাপাশি সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজ উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়, ১ম ম্যাচে ১-০ গোলে ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণির (দিবা শাখার) মেয়েরা ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির মেয়েদেরকে (প্রভাতি শাখা) পরাজিত করে। ২য় খেলায় ৫ম বাংলা ভার্সন ২ -০ গোলে ৫ম ও ৩য় ইংরেজি ভার্সনকে পরাজিত করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews