
কোটালীপাড়ায় মাদক বিরোধী আলোচনা সভা
নৃপেন হালদার, কোটালীপাড়া,(গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলায় মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার বিকেলে উপজেলার ঘুগ্রাহাটি-বরইভিটা এলাকাবাসীর আয়োজনে বরইভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কোটালীপাড়া থানার ওসি মো: রিয়াদ মাহমুদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, শিক্ষক অলিউল্লাহ বক্তব্য রাখেন।