
মীরসরাইয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
হারাধন চক্রবর্তী, স্টাফ রিপোর্টার,মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের মীরসরাই উপজেলার কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ আগস্ট) বিদ্যালয়ে স্মৃতি হল প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন মীরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব আবদুল আউয়াল চৌধুরী। প্রধান আলোচক ছিলেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু গোষ্ট বিহারী পাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জনাব আবুল কালাম আজাদ, বিশিষ্ট রাজনীতিবিদ ও বিদ্যালয়ের দাতা সদস্য আলহাজ্ব মো. ছালাহ উদ্দীন, ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়ন বিএনপির প্রধান সমন্বয়ক জনাব আশরাফুল কবির চৌধুরী এবং সহকারী সমন্বয়ক মো. সেলিম উদ্দীন।আরো উপস্থিত ছিলেন আবদুল সালাম,মো: ইব্রাহীম,যুব দল নেতা আবদুল রহিম বেলাল,মো:সাবের আহম্মদ, ।
সমাবেশে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব নাজমুল আবেদীনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর জনাব মোহাম্মদ গিয়াস উদ্দীন। প্রধান অতিথি জনাব আবদুল আউয়াল চৌধুরী বক্তব্যে বলেন এসএসসি পরীক্ষা একজন শিক্ষার্থীর জীবনের একটি গুরুত্বপূর্ণ ও নির্ণায়কধাপ।এই পরীক্ষায় ভালো ফলাফলের জন্য শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরী। তিনি শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি, অধ্যায়নে মনোযোগী হওয়া এবং সময়ানুবর্তিতার উপর বিশেষ গুরুত্বরোপ করেন।
বক্তারা এসএসসি পরীক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, পরীক্ষার প্রস্তুতি, শৃঙ্খলা ও সময়ের সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।