বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম। সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক মাদারীপুরে জঙ্গলে অজ্ঞাত কিশোরীর মরদেহ: পরিচয় শনাক্তে পুলিশের তৎপরতা উলিপুরে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তরুণ সাংবাদিক আবু রায়হান আলী বগুড়া কাহালুতে অবৈধভাবে কাঠ কাটার অভিযোগে করাতকল মালিককে ১০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুলে রোভার স্কাউটের পরিচ্ছন্নতা অভিযান লোহাগড়ায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৪২ জনের নামে নাশকতার মামলা

কালিয়াকৈরে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি বাস্তবায়নে বকনা গরু বিতরণ।

  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১৮ Time View

কালিয়াকৈরে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি বাস্তবায়নে বকনা গরু বিতরণ।

মোঃ নাজমুল আলম, উপজেলা প্রতিনিধি, কালিয়াকৈর গাজীপুর। ০৩/০৮/২০২৬ ইং।

গাজীপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব, মোঃ মজিবুর রহমান এর পরিকল্পনায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন বিকল্প কর্মসংস্থান কর্মসূচি বাস্তবায়নে বকনা গরু রবিবার ০২/০৮ তারিখে বিতরণ করা হয়।
উপজেলার ৯টি ইউনিয়নের মধ্য থেকে ১৭৫ জনকে বাছাই করে যারা ভিক্ষাবৃত্তিতে জড়িত শুধু তাদের নাম প্রকাশ করা।

ভিক্ষাবৃত্তি পুনর্বাসনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব, মোঃ মজিবুর রহমান এমপি।
আরো উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলার বর্তমান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ, এইচ, এম, ফখরুল হোসাইন, বাংলাদেশ ও জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি, আ,ন,ম খলিলুর রহমান ইব্রাহিম সহ উপজেলার গণ্যমান্য রাজনৈতিক নেত্রীবৃন্দ।

১৭৫ জন এর মধ্যে লটারির মাধ্যমে ৫০ জনকে চব্বিশ লক্ষ টাকার বকনা গরু বিতরণ করা হয়। শর্ত অনুযায়ী তাদেরকে স্ট্যাম্পের মাধ্যমে গরু বুঝিয়ে দেওয়া হয়।উল্লেখ্য থাকে এই গরু যেন তারা বিক্রি করতে না পারে। যারা লটারির মাধ্যমে বিজয়ী হয় তাদের আনন্দে মুখরিত হয় পুরো এলাকা।

জনাব, মোঃ মজিবুর রহমান এমপি ও স্থানীয় প্রশাসন আশাবাদ ব্যক্ত করেন যে, এই গরু লালন পালন করে জীবিকা নির্বাহের মাধ্যমে স্থানীয়ভাবে ভিক্ষাবৃত্তি থেকে সরে আসবেন তারা।
পাশাপাশি তালিকা ভুক্ত বাকি ১২৫ জনকেও পর্যায়ক্রমে এই সহায়তার আওতায় আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews