বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
Title :
কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম। সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক মাদারীপুরে জঙ্গলে অজ্ঞাত কিশোরীর মরদেহ: পরিচয় শনাক্তে পুলিশের তৎপরতা উলিপুরে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তরুণ সাংবাদিক আবু রায়হান আলী বগুড়া কাহালুতে অবৈধভাবে কাঠ কাটার অভিযোগে করাতকল মালিককে ১০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুলে রোভার স্কাউটের পরিচ্ছন্নতা অভিযান লোহাগড়ায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৪২ জনের নামে নাশকতার মামলা

সোয়াইতপুর উচ্চ বিদ্যালয় মাঠে রায়হান তালুকদারের জানাজার নামাজ অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ২৪ Time View

সোয়াইতপুর উচ্চ বিদ্যালয় মাঠে রায়হান তালুকদারের জানাজার নামাজ অনুষ্ঠিত

মোঃ মাহবুবুল আলম বিভাগীয় ব্যুরো ময়মনসিংহ

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ কাস্টমসের নিরাপত্তা শাখার কর্মরত রায়হান তালুকদারের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার  বিকেল পাঁচটায় অনুষ্ঠিত এই জানাজার নামাজে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সহকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজায় অংশ নেওয়া স্থানীয়রা বলেন, রায়হান তালুকদার ছিলেন একজন ভদ্র, শান্ত স্বভাবের ও পরোপকারী মানুষ। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই তার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের দাবি জানান।
উল্লেখ্য, গত কয়েকদিন আগে নিখোঁজ হওয়ার পর নিজ বাড়ির পাশের একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় রায়হান তালুকদারের খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews