মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
Title :
দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা কর্মঘণ্টায় তালাবদ্ধ ৩ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউএনওর আকস্মিক পরিদর্শন মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিধবার জমি দখলের অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়া বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মৎস্য চাষি ছাড়াই মৎস্য পক্ষ উদযাপন ২০২৬ ভূমিমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মৎস্য খামারি গোলাম সাকলায়েন

বিশ্ব সূফী সংস্থার সূফীসঙ্গ আলোচনা সভা ও আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৪৩ Time View

বিশ্ব সূফী সংস্থার সূফীসঙ্গ আলোচনা সভা ও আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম স্টাফ রিপোর্টার মানিকগঞ্জ

মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী হযরত সৈয়দ কালুশাহ ফকিরের দরবার শরীফে বিশ্ব সূফী সংস্থার উদ্যোগে এক সূফীসঙ্গ আলোচনা সভা, মিলাদ, দোয়া মাহফিল এবং আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কমিটিতে সর্বসম্মতিক্রমে বিশ্ব সূফী সংস্থা’র সাটুরিয়া উপজেলার সভাপতি নির্বাচিত হন, বরেণ্য ব্যক্তি, হযরত সৈয়দ লিটন শাহ ফকির, আওলাদ হযরত কালুশাহ (রহঃ)। গদিনিশীন, হযরত সৈয়দ কালুশাহ ফকির দরবার শরীফ। সাধারণ সম্পাদক মওলানা আব্দুর রহিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হযরত শাহসূফী সৈয়দ লিটন শাহ গদিনিশীন, হযরত সৈয়দ কালুশাহ ফকির দরবার শরীফ। অনুষ্ঠানের বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আততাফ জিলানী, কেন্দ্রীয় কার্যকরী নির্বাহী কমিটি। আলহাজ্ব মোঃ শামীম হক, মুনসুর আলী, সামসুল আলম ফান্সু, শাহ সূফী সৈয়দ জেহের শাহ সিনিয়র সহ সভাপতি, সফিউল্লাহ চিশতী, মানিকগঞ্জ জেলা। আহসান উল্লাহ চিশতী নিজামী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলাম শান্তি, মানবতা ও সহমর্মিতার ধর্ম। সূফীবাদ মানুষের আত্মশুদ্ধি, নৈতিকতা, সহনশীলতা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ নির্দেশ করে। বর্তমান সমাজে হিংসা, বিভেদ ও নৈতিক অবক্ষয় দূর করতে সূফী দর্শনের শিক্ষা ও আদর্শকে আরও ব্যাপকভাবে মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে।

আলোচনা সভায় কোরআন ও সুন্নাহর আলোকে আধ্যাত্মিক জীবন গঠন, মানবকল্যাণে আত্মনিয়োগ এবং তরুণ প্রজন্মকে নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, প্রকৃত সূফীবাদ কখনো বিভেদ সৃষ্টি করে না; বরং ভালোবাসা, সম্প্রীতি, সহনশীলতা ও মানবসেবার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠার শিক্ষা দেয়।

অনুষ্ঠান শেষে বিশ্ব সূফী সংস্থার সাটুরিয়া উপজেলা শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করা, আধ্যাত্মিক চর্চা বিস্তার এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এতে দরবারের ভক্ত-আশেকান, বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিশ্ব সূফী সংস্থার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews