বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
Title :
সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক মাদারীপুরে জঙ্গলে অজ্ঞাত কিশোরীর মরদেহ: পরিচয় শনাক্তে পুলিশের তৎপরতা উলিপুরে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তরুণ সাংবাদিক আবু রায়হান আলী বগুড়া কাহালুতে অবৈধভাবে কাঠ কাটার অভিযোগে করাতকল মালিককে ১০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুলে রোভার স্কাউটের পরিচ্ছন্নতা অভিযান লোহাগড়ায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৪২ জনের নামে নাশকতার মামলা মুকসুদপুরে আগুনে পুড়ল দুই বসতঘর, ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সহায়তা উলিপুরের ৫০ হাজার বেকার যুবক-যুবতীর কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে

মনে কি পরে সেই দিনের কথা ৫ আগস্ট ২০২৪ সালের স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করবে

  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১৮ Time View

মনে কি পরে সেই দিনের কথা ৫ আগস্ট ২০২৪ সালের স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করবে

মোঃ খাইরুল ইসলাম শ্রীপুর প্রতিনিধি গাজীপুর

৫ আগস্ট ২০২৪ সালের সময় দুপুর ১২ টা, রাস্তায় বের হয়ে দেখি আওয়ামী লীগের কর্মীরা লাঠি শোঠা হাতে নিয়ে রাস্তায় টহল দিচ্ছে। এরপর চারিদিকে খবর ছড়িয়ে পড়লো হাসিনা নাকি পদত্যাগ করবে। একটু পরেই দেখি আওয়ামীলীগের কর্মীরা রাস্তায় নাই।
ইন্টারনেট বন্ধ থাকায় দৌড়িয়ে টিভির সামনে গিয়ে দেখি টিভির স্কোলিং যাচ্ছে, দুপুর দুইটার সময় সেনাবাহিনীর প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে।

তখনই বুঝতে পারলাম যে, হাসিনার পতন হয়েছে। একটু পরেই দেখি টিভিতে লাইভ দেখাচ্ছে গণভবনে লাখো মানুষের স্রোত, আর একটু পরে দেখা গেল হাসিনা হেলিকপ্টারে পালিয়ে যাচ্ছে।
এর পরেই সারাদেশে মানুষের মধ্যে একটা আনন্দ-উল্লাস, উদ্দীপনা, বাঁধভাঙ্গা আনন্দ। এ যেন অন্যরকম একটা বিজয়। বিজয়ের যে একটা আনন্দ সে আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়েছে।

সবাই রাস্তায় বেরিয়ে পড়েছে, নারী-পুরুষ থেকে শুরু করে সব স্তরের মানুষ।
বাংলাদেশের প্রত্যেকটা অলিতে, গলিতে,রাস্তায় মানুষের ঢল। সবাই তার বাঁধভাঙ্গা উল্লাস প্রকাশ করছে, সবাই মিছিল দিচ্ছে, শেখের বেটি পালিয়ে গেছে, শেখের বেটি পালিয়ে গেছে, হৈ হৈ রই রই শেখ হাসিনা গেলি কই।

ইন্টারনেট বন্ধ করে হাসিনা ছাত্রদের উপরে যে নির্যাতন হত্যাকাণ্ড চালিয়েছিল এরপরে যখন সে পালিয়ে গেল তখন আনন্দ উল্লাসের মুহূর্ত উপভোগ করতে গিয়ে চোখ দিয়ে অশ্রু বেরিয়ে গিয়েছিল।
সেদিন এমন কোন মানুষ ছিল না যারা এই আনন্দটা উপভোগ করেনি, শুধু আওয়ামী লীগের সমর্থক ছাড়া।

২০২৪ সালের ৫ আগস্ট এর এই স্বৈরাশাসকের বিদায় ও গণঅভ্যুত্থানের ইতিহাস সারা জীবন মনে রাখবে বাংলার লাখো কোটি জনতা। ইতিহাস হয়ে থাকবে ছাত্র-জনতার এই অভ্যুত্থান।
ছাত্র জনতার এই ৩৬ দিনের গণ আন্দোলনে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews