মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
Title :
দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা কর্মঘণ্টায় তালাবদ্ধ ৩ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউএনওর আকস্মিক পরিদর্শন মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিধবার জমি দখলের অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়া বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মৎস্য চাষি ছাড়াই মৎস্য পক্ষ উদযাপন ২০২৬ ভূমিমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মৎস্য খামারি গোলাম সাকলায়েন

শার্শায় বেনাপোলে বাইপাস সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৯ Time View

শার্শায় বেনাপোলে বাইপাস সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২

গোলাম মোস্তফা
শার্শা উপজেলা প্রতিনিধি, (যশোর)

 

যশোরের বেনাপোল পোর্ট থানার বাইপাস সড়কে লোহাবোঝাই ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইব্রাহিম হোসেন (৫০) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী ও ভ্যানচালকসহ অন্তত দুইজন গুরুতর আহত হয়েছেন।

​আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ২টার দিকে বাইপাস সড়কের ভবারবের গ্রামের রাজুর বাড়ির সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

​নিহত শিক্ষক ইব্রাহিম হোসেন শার্শা উপজেলার গোগা ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। আহতরা হলেন—মোটরসাইকেল আরোহী শিক্ষক ফজলু (৪৫) এবং ভ্যানচালক আলী কদর (৩৫)।

​পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে শিক্ষক ইব্রাহিম হোসেন ও ফজলু হেলমেট পরিহিত অবস্থায় একটি মোটরসাইকেলে (যশোর-ল-১৫-১৯৩০) গোগা থেকে কাগজপুকুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বেনাপোল বাইপাস সড়কের ভবারবের এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লোহা ও গ্রিল বোঝাই একটি ভ্যানের সাথে মোটরসাইকেলটির সরাসরি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে ছিটকে পড়ে এবং চালকসহ তিনজনেই গুরুতর আহত হন।

​সংবাদ পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তবে হাসপাতালে নেওয়ার পথেই মোটরসাইকেল চালক শিক্ষক ইব্রাহিম হোসেনের মৃত্যু হয়। বর্তমানে অপর দুই আহত ব্যক্তি শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশাফ আলী জানান, “সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনা কবলিত ভ্যান ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews