মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
Title :
দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা কর্মঘণ্টায় তালাবদ্ধ ৩ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউএনওর আকস্মিক পরিদর্শন মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিধবার জমি দখলের অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়া বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মৎস্য চাষি ছাড়াই মৎস্য পক্ষ উদযাপন ২০২৬ ভূমিমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মৎস্য খামারি গোলাম সাকলায়েন

চকরিয়ায় বাসের ধাক্কায় জিটু গাড়ির ৪ যাত্রী নি হ ত

  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১২ Time View

চকরিয়ায় বাসের ধাক্কায় জিটু গাড়ির ৪ যাত্রী নিহত

মোহাম্মদ আরিফ
কক্সবাজার প্রতিনিধি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে লাল-সবুজ পরিবহনের একটি বাসের ধাক্কায় হিউম্যান হলার (জিটু) গাড়ির চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৭টার দিকে খুটাখালী ইউনিয়নের নতুনপাড়ার পূর্ব গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চারজনই খুটাখালী ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

নিহতদের মধ্যে জসিম উদ্দিন (২৭) ও মোহাম্মদ শাহেদ (৩০) নামে দুজনের পরিচয় পাওয়া গেছে। জসিম খুটাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সেগুনবাগিচা এলাকার মৃত মতিউর রহমানের ছেলে। তিনি দুই সন্তানের জনক। বৃহস্পতিবার সকালে বাবুর্চির কাজ করতে ঈদগাঁও শাহ ফকির বাজারে যাচ্ছিলেন তিনি।

অন্য নিহত মোহাম্মদ শাহেদ একই ইউনিয়নের শিয়াপাড়া বাঁশকাটা এলাকার মৃত মঞ্জুর আলমের ছেলে। পরিবারের একমাত্র ছেলে শাহেদ দুই বোনের বিয়ে দেওয়ার উদ্দেশ্যে সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন। কিন্তু দেশে ফেরার পর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। অপর দুই নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকালে খুটাখালী বাজার থেকে যাত্রীবাহী একটি জিটু গাড়ি ঈদগাঁওয়ের উদ্দেশে রওনা হয়। গাড়িটি খুটাখালী ইউনিয়নের নতুনপাড়ার পূর্ব গেইট এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে কক্সবাজারগামী লাল-সবুজ পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে জিটু গাড়িটি দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনার পর আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়। আহত আরও কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রাথমিকভাবে দুর্ঘটনার পর বাসটি পালিয়ে গেলেও পরে হাইওয়ে পুলিশ লাল-সবুজ পরিবহনের বাসটি জব্দ করে। পাশাপাশি দুর্ঘটনাকবলিত জিটু গাড়িটিও উদ্ধার করা হয়েছে।

মালুমঘাট হাইওয়ে থানার ওসি (তদন্ত) মোহাম্মদ শামসুদ্দিন চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে আসা যাত্রীবাহী বাসের ধাক্কায় হিউম্যান হলার জিটুর চার যাত্রী নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews