মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
Title :
দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা কর্মঘণ্টায় তালাবদ্ধ ৩ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউএনওর আকস্মিক পরিদর্শন মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিধবার জমি দখলের অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়া বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মৎস্য চাষি ছাড়াই মৎস্য পক্ষ উদযাপন ২০২৬ ভূমিমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মৎস্য খামারি গোলাম সাকলায়েন

নকলায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন, আলোচনা এবং মৎস্যচাষিদের পুরস্কার প্রদান

  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১৭ Time View

নকলায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন, আলোচনা এবং মৎস্যচাষিদের পুরস্কার প্রদান

‎মোঃ জহিরুল ইসলাম
জেলা প্রতিনিধি শেরপুর

‎“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও মৎস্যচাষিদের পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, নকলা, শেরপুর যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে।‎উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানভীর আহ্‌মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি।
‎আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনীতি ও পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে আধুনিক ও টেকসই পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, পারিবারিক পুষ্টি নিশ্চিতকরণ এবং মৎস্য উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।‎এছাড়াও বক্তারা আরো বলেন, মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো গেলে দেশের মৎস্য উৎপাদন আরও বৃদ্ধি পাবে। এর মাধ্যমে দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি মৎস্যচাষিদের আর্থিক স্বাবলম্বিতা অর্জনের সুযোগও বাড়বে।‎অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি ও জেলে, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।‎অনুষ্ঠানের শেষে মৎস্য খাতে বিশেষ অবদান রাখা মৎস্যচাষিদের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews