মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
Title :
দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা কর্মঘণ্টায় তালাবদ্ধ ৩ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউএনওর আকস্মিক পরিদর্শন মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিধবার জমি দখলের অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়া বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মৎস্য চাষি ছাড়াই মৎস্য পক্ষ উদযাপন ২০২৬ ভূমিমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মৎস্য খামারি গোলাম সাকলায়েন

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৩ Time View

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

আমজাদ হোসেন মিঠু,
বিশেষ প্রতিনিধি, মুন্সীগঞ্জ:

দেশের অর্থনীতি, পুষ্টি এবং কর্মসংস্থানে মৎস্য খাতের ওপর গুরুত্বারোপ করে মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (১৬ আগস্ট) সকালে জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে জেলা কালেক্টরেট মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ‘পতাকা ৭১’ প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এর আগে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধন করা হয়।
র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুন্সীগঞ্জের জেলা প্রশাসক জনাব সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জনাব মোঃ কামরুজ্জামান এবং মুন্সীগঞ্জের পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম।
আলোচনা সভায় বক্তারা দেশের মৎস্যসম্পদের সংরক্ষণ, চাষিদের উৎসাহিতকরণ এবং স্থানীয় জলাশয়ের সুষম ব্যবহারের ওপর বিশেষ জোর দেন। বক্তারা বলেন, “দেশীয় প্রজাতির মাছের বিলুপ্তি রোধে সবাইকে সচেতন হতে হবে। মৎস্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জাতীয় পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে এই খাত অনন্য ভূমিকা রাখছে।”
আলোচনা সভা শেষে জেলা প্রশাসনের উদ্যোগে মুন্সীগঞ্জ উপজেলার নির্ধারিত জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা পরিষদ প্রশাসক জনাব এ.কে.এম. ইরাদত, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, জেলা মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় মৎস্যচাষি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews