মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
Title :
দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা কর্মঘণ্টায় তালাবদ্ধ ৩ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউএনওর আকস্মিক পরিদর্শন মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিধবার জমি দখলের অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়া বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মৎস্য চাষি ছাড়াই মৎস্য পক্ষ উদযাপন ২০২৬ ভূমিমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মৎস্য খামারি গোলাম সাকলায়েন

কর্মঘণ্টায় তালাবদ্ধ ৩ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউএনওর আকস্মিক পরিদর্শন

  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ২ Time View

কর্মঘণ্টায় তালাবদ্ধ ৩ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউএনওর আকস্মিক পরিদর্শন

মোঃ শাহিনুর রহমান আকাশ
স্টাফ রিপোর্টার

রাজশাহীর দুর্গাপুরে সরকারি কর্মঘণ্টায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান তালাবদ্ধ অবস্থায় পাওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি জানতে আকস্মিক পরিদর্শনে যায় উপজেলা প্রশাসন।

সোমবার, ১৭ আগস্ট ২০২৬ তারিখে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা ফারজানা  ও উপজেলা  একাডেমিক সুপারভাইজারকে সঙ্গে নিয়ে উপজেলার পুরান তাহিরপুর উচ্চ বিদ্যালয়, নন্দীগ্রাম আলিম মাদ্রাসা ও দেবীপুর উচ্চ বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সরকারি কর্মঘণ্টার মধ্যেই প্রতিষ্ঠানগুলো তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। সরকারি নিয়ম অনুযায়ী সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালিত হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে প্রতিষ্ঠানগুলো বন্ধ পাওয়া যায়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি কর্মঘণ্টায় কোনো শিক্ষাপ্রতিষ্ঠান তালাবদ্ধ রাখা কিংবা নির্ধারিত নিয়ম অনুযায়ী কার্যক্রম পরিচালনা না করার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সরকারি কর্মঘণ্টা যথাযথভাবে পালন এবং নিয়মিত কার্যক্রম নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কঠোর অবস্থানের কথা জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews