শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
Title :
লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নতুন সভাপতি ডাঃ আনজুমান আরা প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা

  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৪ Time View

শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ।

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান এবং সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম কয়ছর আহমদের উন্নয়ন পরিকল্পনা ও মতবিনিময় সভা সফল করতে উপজেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টায় শান্তিগঞ্জ বাজারস্থ উপজেলা যুবদলের অস্থায়ী কার্যালয়ে উপজেলা যুবদলের উদ্যোগে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

শান্তিগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রণজিৎ সূত্রধরের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল মিয়া।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু, লুৎফুর রহমান ও জিলানী মিয়া, সদস্য জিয়াউর রহমান, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ছালিক আহমেদ, পশ্চিম পাগলা ইউনিয়ন যুবদলের সভাপতি সাহিদ মিয়া, পূর্ব পাগলা ইউনিয়ন যুবদলের সভাপতি কবির মিয়া, পূর্ব বীরগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি শহীদুল ইসলাম, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি বেলাল খান, পাথারিয়া ইউনিয়ন যুবদলের সহসভাপতি শিব্বির আহমদ, শিমুলবাক ইউনিয়ন যুবদলের সভাপতি মহিবুর রহমান মানিক ও জয়কলস ইউনিয়ন যুবদলের সভাপতি আশরাফুল হক।

এ ছাড়া উপস্থিত ছিলেন দরগাপাশা ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম, সহসভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আকলুছ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান ছালিক, পূর্ব বীরগাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবদুল বাছিত মেম্বার, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন ও নাজমুল ইসলাম, পাথারিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মনসুর আলম, জয়কলস ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সবুজ মিয়া, শিমুলবাক ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ছুরুতজ্জামান বকুলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, আগামী ২২ আগস্টের অনুষ্ঠান সফল করতে সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। উপজেলার বিএনপির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সাংগঠনিকভাবে দলের অবস্থান আরও শক্তিশালী করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, অনুষ্ঠান সফল করতে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিএনপির সব অঙ্গ ও সহযোগী সংগঠনকে সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews