শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
Title :
সাভার থানাধীন রাজাশন এলাকা হইতে পেশাদার অস্ত্রধারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। টেকনাফে মায়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সার ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ লৌহজংয়ে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার শান্তিগঞ্জে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে যুবদলের প্রস্তুতি সভা ধামরাইয়ে ডাকাতির ঘটনায় ০৬ ডাকাতদল গ্রেফতার, বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার। বাঞ্ছারামপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি জিপিএ-৫ ও কৃতি সংবর্ধনা সাংবাদিক মাসুদ মোল্লার স্মরনে দোয়া ও মোনাজাত। ডুমুরিয়ায় দলিত ইনক্লুসিভ পাথওয়েস ফর ডিসএ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। লৌহজংয়ে ডিবির অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

সাভার থানাধীন রাজাশন এলাকা হইতে পেশাদার অস্ত্রধারী মাদক ব্যবসায়ী গ্রেফতার।

  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ১ Time View

সাভার থানাধীন রাজাশন এলাকা হইতে পেশাদার অস্ত্রধারী মাদক ব্যবসায়ী গ্রেফতার।

মোঃ উজ্জ্বল খান স্টাফ রিপোর্টার ঢাকা

ডিবি (উত্তর), ঢাকা জেলা
তারিখ-২১/০৮/২০২৬ খ্রি.
বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ০১(এক) টি বিদেশী পিস্তল, ০৬ রাউন্ড পিস্তলের গুলি, ০১টি শর্টগানের কার্তুজ, ০১টি বিদেশী ছোড়া, ৩০০ গ্রাম হেরোইন, ০৫বোতল ফেয়ারডিল ও ২০০ গ্রাম গাঁজাসহ ২ (দুই) জন অস্ত্রধারী মাদক কারবারী গ্রেফতার।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভিন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) শেখ মাসুদ আল মামুন সংগীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে ইং ২০/০৮/২০২৬ খ্রি. তারিখ রাত ১৯.০০ হতে ২২:০০ ঘটিকা পর্যন্ত অভিযান পরিচালনা করে সাভার থানাধীন রাজাশন এলাকা থেকে পেশাদার অস্ত্রধারী মাদক ব্যবসায়ী ১। মোঃ রাসেল বাবু (২২), পিতা-মৃত আব্দুল গোফফার, মাতা-মোসাঃ মালেকা বেগম, সাং-মহেশপুর, বাওনা, থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুর, এ/পি সাং-পশ্চিম রাজাশন শামীমের বাড়ির ভাড়াটিয়া, থানা-সাভার, জেলা-ঢাকা , আসামী ২। মোঃ সজিব সরকার(২০), পিতা-মোঃ জাহিদুল সরকার, মাতা-শাপলা বেগম, সাং-তরফপাহাড়ী, থানা-সাদুল্লাপুর, জেলা-গাইবান্ধা, এ/পি সাং-পশ্চিম রাজাশন শামীমের বাড়ির ভাড়াটিয়া, থানা-সাভার, জেলা-ঢাকাদ্বয়কে নিম্নবর্ণিত আলামতসহ গ্রেফতার করেন।
(ক) ০১ (এক) টি ৭.৬৫ m.m. বিদেশী পিস্তল, যাহার গায়ে খোদাই করে ইংরেজীতে MADE IN USA N717 লেখা আছে এবং SPECIAL লেখা আছে ও যাহা বাটসহ লম্বা ০৮ ইঞ্চি, (খ) ০১(এক) টি ম্যাগাজিন, যাহার গায়ে খোদাই করে N717 লেখা আছে, (গ) ০৬(ছয়) রাউন্ড গুলি, উক্ত গুলির প্রত্যেকটির পিছনে ৭.৬৫ লেখা আছে এবং (ঘ) কালো বাট যুক্ত ০১টি ধারালো বিদেশী ছোড়া এবং ০১ টি ছোড়ার কভার যাহার রং কালো এবং কাভারের গায়ে NAPAL লেখা আছে, বাটসহ ছোড়ার দৈঘ্য ১৬ ইঞ্চি, (ঙ) ০৫(পাঁচ) বোতল ফেয়ারডিল (FAIRDYL) যাহার প্রতি বোতল ১০০ M.L. করে মোট ওজন (০৫x১০০M.L.)=৫০০ M.L., মূল্য অনুমান (৫x৩০০০)=১৫,০০০/-(পনেরো হাজার টাকা জব্দ করেন। পরবর্তীতে পলাতক আসামী ৩। আবু ফারাহ সিদ্দিক হৃদয়(৩০), পিতা-মৃত রায়হান আলী, মাতা-ফাতেমা, সাং-পশ্চিম রাজাশন, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা এর ফেলে যাওয়া একটি কালো রং এর ফিতাওয়ালা কাধে ঝুলিয়ে বহন করা ব্যাগ হইতে উদ্ধারকৃত আলামত (ক) স্বচ্ছ সাদা পলিথেনের প্যাকেটে বাধা অবস্থায় ০৪টি আলাদা আলাদা পলিথিনের প্যাকেটে মোট (১০৭+১২৫+২৭+৪১)=৩০০ গ্রাম মাদক দ্রব্য হেরোইন মূল্য অনুমান (১০,০০০x৩০০)=৩০,০০,০০০/-(ত্রিশ লক্ষ টাকা), (খ) ০১টি শট গানের কার্তুজ, (গ) ০১টি কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ২০০ গ্রাম গাঁজা মূল্য অনুমান ৬,০০০/-(ছয় হাজার) টাকা জব্দ করা হয়, (ঘ) পলাতক আসামীর ভাড়া বাসা হতে ০১টি স্টিলের স্ট্যান্ডসহ বডি সাদা সামনে কালো HIKVISION ব্র্যান্ডের ০২টি নাইট ভিশন সিসি ক্যামেরা ০১টি DVR জব্দ করেন।
ধৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা অস্ত্রশস্ত্র দ্বারা দীর্ঘদিন যাবত এলাকায় আদিপত্য বিস্তার করে সন্ত্রাসী কর্মকান্ডসহ মাদক ব্যবসা পরিচালনা করে আসতেছিল।
ধৃত এবং পলাতক আসামীদের বিরুদ্ধে সাভার থানায় নিয়মিত মামলা রুজু পূর্বক ধৃত আসামীদেরকে ০৫দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews