
আরিফুল ইসলাম,তালা সাতক্ষীরা।
খুলনা-পাইকগাছা সড়কে মোটরসাইকেলের ধাক্কায় পারুল দাশ (৭০) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর আনুমানিক ১২টার দিকে তালা উপজেলার জাতপুর স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত পারুল দাশ খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আরশনগর গ্রামের হরি দাশের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, পারুল দাশ জাতপুর স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন।
এ সময় ১৮ মাইল এলাকা থেকে তালার উদ্দেশ্যে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান।
দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক ঘটনাস্থল থেকে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কার সিদ্দিক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।পরবর্তীতে ঘটনার স্থান পরিদর্শন করেন পিবিআই একটি টিম