শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
Title :
বাঞ্ছারামপুরে শিক্ষার মান উন্নয়ন নিয়ে আলোচনা সভা “আগামীর ভবিষ্যৎ গড়ার দায় আপনাদের” প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন নাওভাঙ্গায় অবৈধ বাজার স্থাপনের অভিযোগে পুলিশি হস্তক্ষেপ দাবি নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, আহত আনসার সদস্য লৌহজংয়ে ২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার—মীর শাহে আলম বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালন করা হয়েছে মুকসুদপুরে অস্ত্র উদ্ধার: সাহসিকতা ও পেশাদারিত্বে সালথা ওসির টিম, পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার নওগাঁর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে কৃষক ও সাধারণ মানুষ। গুরুর আদর্শে ১৫ বছর ধরে মফস্বল সাংবাদিকদের পাশে খায়রুল আলম রফিক সীমান্তের শেষ প্রহরে বিজিবির অভিযান, ধরা পড়ল শিশুসহ ৬ ভারতীয় ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁও ভুল্লিতে ১০০ সিম সহ ডিবির অভিযানে ক্যাসিনোর এজেন্ট গ্রেফতার। হবিগঞ্জের মাধবপুরে একই দিনে বিয়ের হবু বধুসহ ২ তরুনীর আত্নহত্যা নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান। পানের বরজ থেকে নারীর ম র দে হ উদ্ধার ফরিদপুরে ৪ হাজার ২২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মীরসরাইয়ে পুলিশের টহল গাড়িকে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান, পিকআপ ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার ছাত্র আন্দোলনে মিরপুরে সাগর হত্যা মামলায় ০১ জন গ্রেফতার শিশুর অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান আপনাদের ভোট, আমার দায়িত্ব—উন্নত ও সুন্দর ওয়ার্ড গড়ার অঙ্গীকার__ মেম্বার পদপ্রার্থী সেলিম রেজা। তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম। নেত্রকোণায় কোটি টাকার বেশি মূল্যের ৫০ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার দাকোপ উপজেলা ফ্যামিলি কার্ডের তথ্য শুমারি ভোগান্তিতে জরিপকারীরা। সেনবাগে পর্তুগালের রাজকীয় অতিথিদের বর্ণাঢ্য সংবর্ধনা ​ হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক গ্রেফতার , পরিকল্পিত ষড়যন্ত্রের দাবি।

কারিগরের কারসাজি মুগ্ধ অকৃতকার্য, উত্তরপত্র পাল্টানোর অভিযোগ

  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৫১ Time View

কারিগরের কারসাজি মুগ্ধ
অকৃতকার্য, উত্তরপত্র পাল্টানোর অভিযোগ
এম মাহফুজার রহমান
উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ, গাইবান্ধা
২৮/০৮/২৬

গাইবান্ধার সুন্দরগঞ্জে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফল প্রকাশের পর উত্তরপত্র ও এমআর শিট নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। পরীক্ষার সময় ‘ফেল করিয়ে দেওয়ার’ হুমকি দেওয়ার পর কয়েকটি বিষয়ে অকৃতকার্য হওয়ায় উত্তরপত্রের সঙ্গে থাকা এমআর শিট পরিবর্তন করে ফলাফলে প্রভাব ফেলা হয়েছে বলে দাবি করেছেন ধর্মপুর এসআইডি ভোকেশনাল অ্যান্ড কারিগরি কলেজের শিক্ষার্থী মো. আল-রিশাদ মুগ্ধ।

এ ঘটনায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে লিখিত আবেদন করেছেন তিনি। তার রোল নম্বর ১৬১৩১৭ এবং রেজিস্ট্রেশন নম্বর ২৭২৪১২১৬৬০।

লিখিত অভিযোগে আল-রিশাদ মুগ্ধ বলেন, পরীক্ষার শেষদিকে উত্তরপত্র জমা দেওয়ার সময় কয়েকজন শিক্ষক তাকে ‘ফেল করিয়ে দেওয়ার’ হুমকি দেন। এমনকি পরীক্ষার ফরম পূরণের সময়ও তাকে বাধা দেওয়া হয়েছিল।

শিক্ষার্থীর দাবি, শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধানসহ কয়েকজন শিক্ষকের সঙ্গে তার বাবার পূর্ববিরোধ রয়েছে। সেই বিরোধের জেরেই তাকে পরীক্ষায় অকৃতকার্য করার হুমকি দেওয়া হয়েছিল।

আল-রিশাদের অভিযোগ, উত্তরপত্রের সঙ্গে থাকা এমআর শিট কৌশলে পরিবর্তন করা হয়ে থাকতে পারে। তার দাবি, অভিযুক্ত শিক্ষকদের কয়েকজন পরীক্ষা কেন্দ্রের কন্ট্রোল রুমের দায়িত্বেও ছিলেন। ফলে উত্তরপত্র জমা দেওয়ার পর সংরক্ষণ, হস্তান্তর ও বোর্ডে পাঠানোর প্রক্রিয়া নিয়েও তার সন্দেহ তৈরি হয়েছে।

তবে শিক্ষার্থীর প্রকাশিত মার্কশিট পর্যালোচনায় দেখা যায়, বাংলা, ইংরেজি, গণিত এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে তিনি অকৃতকার্য হয়েছেন। বিপরীতে অন্যান্য কয়েকটি বিষয়ে তার ফলাফল বেশ ভালো।

ফিজিক্সে ১৭৫ নম্বরের মধ্যে ১৪২ পেয়ে এ+, কেমিস্ট্রিতে ১৭৫-এর মধ্যে ১৪০ পেয়ে এ+ এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে ১০০-এর মধ্যে ৯০ পেয়ে এ+ পেয়েছেন তিনি। এছাড়া সেলফ এমপ্লয়মেন্ট অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপে ৫০-এর মধ্যে ৩৬ পেয়ে এ, ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে ৫০-এর মধ্যে ৪৩ পেয়ে এ+, ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষায় ১৫০-এর মধ্যে ১০৬ পেয়ে এ পেয়েছেন। এ ছাড়া আইটি সাপোর্ট অ্যান্ড আইওটি বেসিকস-১ এ ৪০০-এর মধ্যে ৩৪৩ পেয়ে এ+, আইটি সাপোর্ট অ্যান্ড আইওটি বেসিকস-২ এ ৪০০-এর মধ্যে ৩৩৭ পেয়ে এ+, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ট্রেনিংয়ে ১০০-এর মধ্যে ৯৭ পেয়ে এ+ এবং অ্যাকাউন্টিংয়ে ২০০-এর মধ্যে ১৩৬ পেয়ে এ- পেয়েছেন।

একাধিক বিষয়ে ভালো ফলাফলের বিপরীতে চারটি বিষয়ে অকৃতকার্য হওয়ার বিষয়টি তুলে ধরে শিক্ষার্থী ও তার পরিবার উত্তরপত্র এবং এমআর শিট যাচাইয়ের দাবি জানিয়েছেন। বিশেষ করে ভালো ফল করা বিষয়গুলোর তুলনায় অকৃতকার্য বিষয়গুলোর ফলাফলে কোনো অস্বাভাবিকতা রয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় আনার দাবি তাদের।

আল-রিশাদ মুগ্ধ বলেন, ‘আমি নিয়ম মেনে প্রতিটি বিষয়ে পরীক্ষা দিয়েছি। কিন্তু পরীক্ষার সময় হুমকি দেওয়ার পর কয়েকটি বিষয়ে অকৃতকার্য হওয়ায় আমার সন্দেহ তৈরি হয়েছে। আমি চাই, আমার উত্তরপত্রসহ পুরো পরীক্ষাপ্রক্রিয়া নিরপেক্ষভাবে যাচাই করা হোক।’

শিক্ষার্থীর বাবা মুকুল মিয়া অভিযোগ করে বলেন, ‘বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে আমার দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সেই বিরোধের প্রতিশোধ নিতে আমার ছেলেকে ফেল করিয়ে দেওয়া হয়েছে। আমার ছেলের উত্তরপত্র বোর্ডে না পাঠিয়ে সাদা খাতা জমা দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি বোর্ডে গিয়ে অনানুষ্ঠানিকভাবে ছেলের খাতা দেখেছি। সেখানে খাতাটি ফাঁকা ছিল। বিষয়টি নিয়ে আমি সুষ্ঠু সমাধান চাই।’

এদিকে শিক্ষার্থীর ইংরেজি বিষয়ের শিক্ষক মো. রিয়াজুর ইসলাম বলেন, ‘এই শিক্ষার্থী যথেষ্ট ভালো। ইংরেজি বিষয়ে তার ফেল করার কথা নয়। নিশ্চয়ই কোথাও কোনো সমস্যা হয়েছে।’

গণিত বিষয়ের শিক্ষক দীপংকর চন্দ্র বলেন, ‘আমি ওদের গণিত এবং বিজ্ঞান বিষয়ে পাঠদান দিয়েছি। আল-রিশাদ মুগ্ধ ফেল করার মতো স্টুডেন্ট না। হয়তোবা কোথাও কোনো ঝামেলা হয়েছে।’

ধর্মপুর এসআইডি ভোকেশনাল অ্যান্ড কারিগরি কলেজের সুপারিনটেনডেন্ট (ভারপ্রাপ্ত) মোছা. মনজুয়ারা বেগমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমে বিষয়টি শুনে ব্যস্ততার কথা জানিয়ে পরে যোগাযোগ করতে বলেন। পরবর্তীতে তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সুন্দরগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বেলাল হোসেন বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি। তবে শিক্ষার্থীর উত্তরপত্র বা এমআর শিটে কোনো ধরনের কারসাজি হয়েছে কি না, তা আমার জানা নেই। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই-বাছাই করা প্রয়োজন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews