শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
Title :
সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন লৌহজংয়ে ডিবির অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ৪ বাসাইলে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু মীরসরাই পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে দুর্গাপূজার প্রস্তুতি চূড়ান্ত, নগরজুড়ে উৎসবের আমেজ বাড়ৈগাঁও ‘মরহুম পিন্টু ও জাহিদ স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট’-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত

শেরপুরের নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৬৭ Time View

শেরপুরের নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

মো. জহিরুল ইসলাম
জেলা প্রতিনিধি, শেরপুর

শেরপুরের নকলা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় হাইব্রিড মরিচ, রোপা আমন ধান ও বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার, চারা এবং অন্যান্য কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও নকলা উপজেলা কৃষি অফিসের যৌথ আয়োজনে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের প্রণোদনা প্রদান এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়। এ কর্মসূচির মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের মাঝে হাইব্রিড মরিচ ও রোপা আমন ধানের বীজ, সার, বিভিন্ন প্রজাতির গাছের চারা এবং প্রয়োজনীয় কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, সরকারের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় কৃষকদের উৎপাদন খরচ কমানো, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
কৃষকরা এ ধরনের সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং কৃষি খাতে সরকারের এ উদ্যোগকে স্বাগত জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews