শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

গাজীপুরে বনের ভেতর থেকে পোশাক কারখানা কর্মকর্তার ঝু ল ন্ত লা শ উদ্ধার

  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৩৪ Time View

মোঃ রাশিদুল ইসলাম গাজীপুর।

গাজীপুরের কালিয়াকৈরে একটি গহীন গজারি বন থেকে মশিউর রহমান (৫০) নামের এক পোশাক কারখানা কর্মকর্তার অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মশিউর রহমান উপজেলার সফিপুর এলাকার ‘নিউ এশিয়া’ পোশাক কারখানার স্টোর অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি কুড়িগ্রাম জেলার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে নিজ কর্মস্থল ও বাসভবনে অনুপস্থিত ছিলেন মশিউর রহমান। নিখোঁজের এই সময়ে তার কোনো সন্ধান মেলেনি। শনিবার উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের গলাচিপা গজারি বনের ভেতর থেকে তীব্র দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা বনের ভেতরে গিয়ে একটি গাছের ডালে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পান। পরে তারা তাৎক্ষণিকভাবে কালিয়াকৈর থানায় খবর দেন।

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বন থেকে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে নিহতের সহকর্মীরা ঘটনাস্থলে এসে তার পরিহিত পোশাক এবং অন্যান্য আলামত দেখে মরদেহটি মশিউর রহমানের বলে শনাক্ত করেন।

এ বিষয়ে কালিয়াকৈর থানা পুলিশ জানিয়েছে, মরদেহটি কিছুটা পচে যাওয়ায় ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি পরিকল্পিত হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর এবং পুলিশি তদন্ত শেষেই নিশ্চিত করা সম্ভব হবে। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews