শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
Title :
সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন লৌহজংয়ে ডিবির অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ৪ বাসাইলে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু মীরসরাই পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে দুর্গাপূজার প্রস্তুতি চূড়ান্ত, নগরজুড়ে উৎসবের আমেজ বাড়ৈগাঁও ‘মরহুম পিন্টু ও জাহিদ স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট’-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত

কুড়িগ্রামে জিয়া সাংস্কৃতিক জোটের জেলা আহ্বায়ক কমিটি গঠিত

  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১১৯ Time View

কুড়িগ্রামে জিয়া সাংস্কৃতিক জোটের জেলা আহ্বায়ক কমিটি গঠিত
সাহের আলী, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
বাংলাদেশি জাতীয়তাবাদী সংস্কৃতি, ভাবধারা ও জাতীয়তাবাদী মতাদর্শকে ত্বরান্বিত করতে কুড়িগ্রামে জিয়া সাংস্কৃতিক জোটের ৭ সদস্যবিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে শিক্ষাবিদ ও সাংবাদিক সহকারী অধ্যাপক অনিরুদ্ধ রেজা আহ্বায়ক এবং বাংলাদেশ বেতারের বিশিষ্ট সংগীতশিল্পী ও সংগঠক আজাদ আলী সদস্যসচিব মনোনীত হয়েছেন।
গত ২২ জুন ২০২৬ তারিখে জিয়া সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী, নির্বাহী সভাপতি এস এম বিপাশ আনোয়ার এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলী আশরাফ আখন্দ স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সংগীতশিল্পী ও নাট্যব্যক্তিত্ব মো. তাইজুল ইসলাম (যুগ্ম আহ্বায়ক), মো. গুলজার হোসেন, অধ্যক্ষ খন্দকার মো. ফকরুল ইসলাম, মো. গোলাম মোস্তফা বাবলু এবং মোছা. আইরিন আক্তার (নির্বাহী সদস্য)।
কমিটি গঠনের পরদিন, ২৩ জুন রাত ৯টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা আহ্বায়ক অনিরুদ্ধ রেজা সংগঠনের কার্যক্রমকে গতিশীল করা এবং সমাজের সব স্তরের মানুষকে জাতীয়তাবাদী ভাবধারায় অনুপ্রাণিত করার ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews