বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

ময়মনসিংহ মেডিকেলে ভয়াবহ আগুন প্রান‌ গেল ছয় জনের আহত ৭ আনসার সদস্য

  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View

মোঃ মাহবুবুল আলম বিভাগীয় ব্যুরো ময়মনসিংহ 

১৪ সেপ্টেম্বর, সোমবার সন্ধ্যা আনুমানিক ছয়টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হাসপাতালের নতুন ভবনের ৮ম তলায় একটি বন্ধ লিফটের ওয়েল্ডিংয়ের কাজ চলাকালীন আকস্মিকভাবে এই আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মুহূর্তের মধ্যে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়লে হাসপাতালের রোগী এবং তাদের স্বজনদের মধ্যে চরম আতঙ্ক ও হুড়োহুড়ি তৈরি হয়।

দুর্ঘটনার পরপরই হাসপাতালে কর্মরত প্রায় সকল আনসার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার প্রাথমিক কাজ এবং উদ্ধার অভিযান শুরু করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আনসারদের সঙ্গে যোগ দেন এবং যৌথভাবে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম চালাতে গিয়ে পিসি মোঃ খাইরুল আলম, এপিসি মোঃ রফিকুল ইসলাম, আনসার সদস্য আরিফুল ইসলাম রনি, মোঃ হাসিবুল ইসলাম, মোঃ আকাশ আহমেদ, মোঃ রাসেল আহমেদ ও মোঃ রুহুল আমিন গুরুতর আহত হন।

নিজের জীবন বাজি রেখে বীরত্বপূর্ণ ভূমিকা রাখা আনসার সদস্যদের মধ্যে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা মোঃ আকাশ আহমেদকে সিসিইউ এবং ডাক্তারের পরামর্শক্রমে এপিসি মোঃ রফিকুল ইসলামকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

ঘটনার সংবাদ পেয়ে আনসার ও ভিডিপি ময়মনসিংহ জেলা কমান্ড্যান্টসহ কর্মকর্তারা আহত আনসার সদস্যদের দেখতে হাসপাতালে যান এবং চিকিৎসকদের সাথে আলোচনা করে আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করেন। পাশাপাশি তাঁরা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। আনসার-ভিডিপি ময়মনসিংহ জেলা কার্যালয় থেকে আহত আনসার সদস্যদের সুচিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে এবং �

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews