শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
Title :
কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদকের পিতার ইন্তেকাল গবভীর শোক ও মাগফিরাত কামনা শান্তিগঞ্জের সুলতানপুরে রক্তদাতাদের সম্মানে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ চার বছর আগের অঙ্গীকার ও আরডিএর নির্দেশ অমান্য করে ছাদ সম্প্রসারণের অভিযোগ দুর্গম কুরুকপাতায় আলীকদম জোনের দিনব্যাপী চিকিৎসাসেবা সাটুরিয়া বাসস্ট্যান্ডে অস্থায়ী কাঁচাবাজারের জায়গা স্থায়ী ব্যবসায়ীদের দখলে সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন

কক্সবাজার থেকে পাচারকৃত ০১(এক) জন ভিকটিমকে ইন্টারপোলের সহায়তায় লিবিয়া হতে উ দ্ধা র পূর্বক দেশে ফেরত

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৪৫ Time View

কক্সবাজার থেকে পাচারকৃত ০১(এক) জন ভিকটিমকে ইন্টারপোলের সহায়তায় লিবিয়া হতে উদ্ধার পূর্বক দেশে ফেরত

মোহাম্মদ আরিফ
কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার জেলার পেকুয়া থানা এলাকা হতে পাচারকৃত ০১(এক) জন ভিকটিমকে ইন্টারপোলের সহায়তায় লিবিয়া হতে উদ্ধার পূর্বক দেশে ফেরত আনা হয়েছে।

গত ২৭ জুলাই ২০২৪ খ্রিঃ তারিখ মানব পাচারের সঙ্গবদ্ধ একটি চক্র ভিকটিম নাবিরুল ইসলাম ফাহিম প্রকাশ বাপ্পুকে ইতালি নিয়ে যাওয়ার কথা বলে লিবিয়ায় মানব পাচারকারী মাফিয়া চক্রের নিকট বিক্রি করে দিলে মানব পাচারকারী মাফিয়া চক্র ভিকটিমের মায়ের কাছে ফোন দিয়ে ভিকটিমকে ফেরত পাঠানোর কথা বলে ৫০,০০,০০০/- (পঞ্চাশ লক্ষ টাকা) দাবী করেন। উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ১২জনকে আসামী করে পেকুয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা রুজু হওয়ার পর এজাহার নামীয় ০৬জন আসামীকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করে পেকুয়া থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীদের দেওয়া তথ্য মোতাবেক অবস্থান নিশ্চিতপূর্বক ভিকটিমকে উদ্ধারের নিমিত্তে এআইজি (এনসিবি), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা এঁর মাধ্যমে ইন্টারপোল, আইওএম এবং লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের সহায়তায় মানব পাচারকারী মাফিয়া চক্রের নিকট হতে ভিকটিমকে উদ্ধারপূর্বক অদ্য ২৪ জুন ২০২৬ খ্রি. তারিখ দেশে ফেরত আনা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews