শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
Title :
প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন নাওভাঙ্গায় অবৈধ বাজার স্থাপনের অভিযোগে পুলিশি হস্তক্ষেপ দাবি নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, আহত আনসার সদস্য লৌহজংয়ে ২০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার—মীর শাহে আলম বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালন করা হয়েছে মুকসুদপুরে অস্ত্র উদ্ধার: সাহসিকতা ও পেশাদারিত্বে সালথা ওসির টিম, পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার নওগাঁর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বিপাকে কৃষক ও সাধারণ মানুষ। গুরুর আদর্শে ১৫ বছর ধরে মফস্বল সাংবাদিকদের পাশে খায়রুল আলম রফিক সীমান্তের শেষ প্রহরে বিজিবির অভিযান, ধরা পড়ল শিশুসহ ৬ ভারতীয় ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁও ভুল্লিতে ১০০ সিম সহ ডিবির অভিযানে ক্যাসিনোর এজেন্ট গ্রেফতার। হবিগঞ্জের মাধবপুরে একই দিনে বিয়ের হবু বধুসহ ২ তরুনীর আত্নহত্যা নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান। পানের বরজ থেকে নারীর ম র দে হ উদ্ধার ফরিদপুরে ৪ হাজার ২২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মীরসরাইয়ে পুলিশের টহল গাড়িকে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান, পিকআপ ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার ছাত্র আন্দোলনে মিরপুরে সাগর হত্যা মামলায় ০১ জন গ্রেফতার শিশুর অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান আপনাদের ভোট, আমার দায়িত্ব—উন্নত ও সুন্দর ওয়ার্ড গড়ার অঙ্গীকার__ মেম্বার পদপ্রার্থী সেলিম রেজা। তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম। নেত্রকোণায় কোটি টাকার বেশি মূল্যের ৫০ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার দাকোপ উপজেলা ফ্যামিলি কার্ডের তথ্য শুমারি ভোগান্তিতে জরিপকারীরা। সেনবাগে পর্তুগালের রাজকীয় অতিথিদের বর্ণাঢ্য সংবর্ধনা ​ হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক গ্রেফতার , পরিকল্পিত ষড়যন্ত্রের দাবি। লৌহজংয়ে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু শোকে স্তব্ধ পরিবার

লৌহজংয়ে মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন লিটন বেপারীর ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচার দাবি

  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৫ Time View

লৌহজংয়ে মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন লিটন বেপারীর ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচার দাবি

আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার নাগেরহাটে মাদক, সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।একই সঙ্গে লিটন বেপারীর ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে প্রতিবাদ সভা করা হয়।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নাগেরহাট নবীন সংঘ ও গ্রামবাসীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।বিক্ষোভ মিছিলটি নাগেরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।পরে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা এলাকায় মাদক ও সন্ত্রাস বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।বক্তারা বলেন,মাদক ও সহিংসতার কারণে এলাকার স্বাভাবিক পরিবেশ ও জননিরাপত্তা ব্যাহত হচ্ছে।

তারা অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।সভায় গত ১৩ সেপ্টেম্বর রাতে লিটন বেপারীর ওপর হামলার বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।বক্তারা অভিযোগ করেন,লিটন বেপারীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে হামলা চালানো হয়েছে।তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।নাগেরহাট নবীন সংঘের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সরকার সভা সঞ্চালনা করেন।বক্তব্য দেন নাগেরহাট বাজার কমিটির সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিরাজ মোল্লা।

এ ছাড়া কনকসার ইউনিয়ন বিএনপি নেতা আসলাম আহমেদ বেপারী ও সাবেক সংরক্ষিত ইউপি সদস্য রুবেদা বেগম বক্তব্য দেন।আরও বক্তব্য দেন নাগেরহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আবু কালাম মোল্লা ও আজাদ দেওয়ান।এ সময় নজরুল ইসলাম,মিজান সরকার,মহসীন পাঠান ও আব্দুর রাজ্জাক শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।তারা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেন।সুষ্ঠু তদন্তের মাধ্যমে লিটন বেপারীর ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি করার দাবি জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews