
নওগাঁর পত্নীতলায় ৩ নম্বর দিবর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ফয়সাল শেখ কে সমর্থন।
মোঃ রাসেদ আলি, পত্নীতলা উপজেলা প্রতিনিধি।
নওগাঁর পত্নীতলা উপজেলার ৩ নম্বর দিবর ইউনিয়নে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে জনাব ফয়সাল শেখের নাম ঘোষণা করা হয়েছে।
এ উপলক্ষে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা। দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে ফয়সাল শেখকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি পালনের কথা জানা গেছে।
চেয়ারম্যান পদপ্রার্থী জনাব ফয়সাল শেখ জনগণের উদ্দেশ্যে বলেন, “আমার শক্তিই জনগণ।” তিনি জনগণের আস্থা ও সমর্থনকে গুরুত্ব দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয় নেতাকর্মীরা জানান, ৩ নম্বর দিবর ইউনিয়নে দলীয় প্রার্থী হিসেবে ফয়সাল শেখকে নিয়ে তারা সাংগঠনিকভাবে কাজ করে যাচ্ছেন। তবে নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ও অন্যান্য বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্বাচনী প্রক্রিয়ার ওপর নির্ভরশিল।