শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

বালিগঞ্জে জমজমাট ফুটবল ফাইনাল, চ্যাম্পিয়ন বন্ধু মহল

  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ Time View

বালিগঞ্জে জমজমাট ফুটবল ফাইনাল, চ্যাম্পিয়ন বন্ধু মহল

মোঃ জহিরুল ইসলাম
জেলা প্রতিনিধি, শেরপুর

শেরপুরের নকলা উপজেলার বালিগঞ্জ বাজারে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বালিগঞ্জ বাজার ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল।
টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে সাথী ক্রীড়া সংঘকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বন্ধু মহল।
বালিগঞ্জ বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলাকে ঘিরে দুপুর থেকেই মাঠে দর্শকদের উপচেপড়া ভিড় দেখা যায়। বৃষ্টি উপেক্ষা করে বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক খেলাটি উপভোগ করেন।
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে। উভয় দলই গোলের বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত বন্ধু মহলের করা একমাত্র গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়। ফলে ১-০ গোলের ব্যবধানে জয় পেয়ে টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে নেয় বন্ধু মহল।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী এবং বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
টুর্নামেন্ট আয়োজনে সৌজন্যে ছিলেন ৬ নম্বর পাঠাকাটা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুবাস মিয়া। তিনি বলেন, “খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন তরুণদের প্রতিভা বিকাশের পাশাপাশি এলাকায় খেলাধুলার পরিবেশ তৈরিতে সহায়ক। ভবিষ্যতেও স্থানীয় খেলাধুলার উন্নয়নে পাশে থাকার চেষ্টা করব।
ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে পুরো মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মতে, নিয়মিত এ ধরনের ক্রীড়া আয়োজন হলে তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ আরও বাড়বে এবং নতুন প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews