শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সুবিপ্রবি ভিসির সঙ্গে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জের নেতৃবৃন্দের সাক্ষাৎ দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা শেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা তালায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঠাকুরগাঁওয়ে ভ্যান চালকের বাড়িতে আগুন,পুড়ে ছাই প্রায় লাখ টাকার মালামাল। ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতের আহ্বান সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা লুৎফুর রহমানের মায়ের মৃত্যুতে এমপি কয়ছর এম আহমেদের গভীর শোক প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে চান্দিনায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঢাকা জেলা পুলিশ ও হিজড়া সম্প্রদায়ের যৌথ আলোচনা সভা

মির্জাগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত পিতা-পুত্রের জানাযা ও দাফন সম্পন্ন।

  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ Time View

মির্জাগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত পিতা-পুত্রের জানাযা ও দাফন সম্পন্ন।

মোঃ কামাল হোসাইন ফয়সাল
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর মির্জাগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত পিতা-পুত্রের দাফন সম্পন্ন হয়েছে। একসঙ্গে পরিবারের দুই সদস্যকে হারিয়ে স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম। মর্মান্তিক এ ঘটনায় কাকড়াবুনিয়াসহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহতরা হলেন উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কেওড়াবুনিয়া গ্রামের বাসিন্দা জাফর মৃধা (৪৫) ও তাঁর ছেলে মির্জাগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী মো. অনিক মৃধা।

জানা গেছে, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা যাওয়ার পথে বিকেল সাড়ে ৩টার দিকে মাদারীপুরে সড়ক দুর্ঘটনার শিকার হন জাফর মৃধা ও তাঁর ছেলে অনিক। দুর্ঘটনায় ঘটনাস্থলেই জাফর মৃধার মৃত্যু হয়। গুরুতর আহত অনিককে উদ্ধার করে মাদারীপুরের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

অনিক মৃধা মির্জাগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষক ও সহপাঠীরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাতে বাবা ও ছেলের মরদেহ কাকড়াবুনিয়া ইউনিয়নের নিজ বাড়িতে পৌঁছালে সেখানে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। স্বজনদের আহাজারি ও কান্নায় ভারী হয়ে ওঠে বাড়ির পরিবেশ। তাঁদের শেষবারের মতো দেখতে বাড়িতে ছুটে আসেন আত্মীয়-স্বজন, প্রতিবেশী, শিক্ষক, সহপাঠী ও স্থানীয়রা।

সকাল ১০টার দিকে নিজ বাড়ির উঠানে বাবা ও ছেলের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁদের পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়। অল্প সময়ের ব্যবধানে পরিবারের দুই সদস্যকে হারিয়ে স্বজনরা শোকে স্তব্ধ হয়ে পড়েছেন।

এ ঘটনায় কাকড়াবুনিয়াসহ মির্জাগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনিক ও তাঁর বাবার মৃত্যুতে অনেকে শোক প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews