শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
Title :
শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁও ভুল্লিতে ১০০ সিম সহ ডিবির অভিযানে ক্যাসিনোর এজেন্ট গ্রেফতার। হবিগঞ্জের মাধবপুরে একই দিনে বিয়ের হবু বধুসহ ২ তরুনীর আত্নহত্যা নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান। পানের বরজ থেকে নারীর ম র দে হ উদ্ধার ফরিদপুরে ৪ হাজার ২২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মীরসরাইয়ে পুলিশের টহল গাড়িকে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান, পিকআপ ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার ছাত্র আন্দোলনে মিরপুরে সাগর হত্যা মামলায় ০১ জন গ্রেফতার শিশুর অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান আপনাদের ভোট, আমার দায়িত্ব—উন্নত ও সুন্দর ওয়ার্ড গড়ার অঙ্গীকার__ মেম্বার পদপ্রার্থী সেলিম রেজা। তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম। নেত্রকোণায় কোটি টাকার বেশি মূল্যের ৫০ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার দাকোপ উপজেলা ফ্যামিলি কার্ডের তথ্য শুমারি ভোগান্তিতে জরিপকারীরা। সেনবাগে পর্তুগালের রাজকীয় অতিথিদের বর্ণাঢ্য সংবর্ধনা ​ হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক গ্রেফতার , পরিকল্পিত ষড়যন্ত্রের দাবি। লৌহজংয়ে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু শোকে স্তব্ধ পরিবার আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস: স্বপ্ন, সাহস ও আত্মনির্ভরতায় এগিয়ে যাচ্ছেন নারী উদ্যোক্তারা নোয়াখালীতে IBWF-এর ব্যবসায়ী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত বৃষ্টি উপেক্ষা করে ফরিদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ কর্মসূচি, সতর্ক অবস্থানে নেতাকর্মীরা বগুড়ার শিবগঞ্জে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার অসুস্থ শরীরেও থেমে নেই দায়িত্ব: হাতে কেনুলা নিয়েই ফ্যামিলি কার্ডের তথ্য জরিপে মৌমিতা খানম। নান্দাইলে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, দুই শিশুসহ আহত ৭ ​কালাইয়ে ৩ হাজার ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরন আলোকিত লালমনিরহাট স্বেচ্ছা সেবকদের সাথে মতবিনিময় উপলক্ষে প্রধানমন্ত্রীর আগমন কালাইয়ের বেগুনগ্রাম চিশতিয়া আস্তানা শরিফে ঐতিহ্যবাহী বৃহত্তম নবান্ন উৎসবের বর্ণিল আয়োজন গাজীপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টবল পদে নিয়োগ অক্টোবর-২০২৬ এর ১ম দিনের কার্যক্রম সম্পন্ন.. মাত্র ১৩ বছর বয়সেই হাফেজ হলেন নূরে আলম হোসেন, গর্বে বুক ভরেছে দাদা ও মোল্লা বংশের

ভালুকায় শ্বশুরের হাতে মারধরের শিকার মেয়ের জামাই, থানায় অভিযোগ

  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৭৫ Time View

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় শ্বশুরের বিরুদ্ধে জামাইকে মারধর, ভয়ভীতি প্রদর্শন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ বিল্লাল হোসেন (৩৬) ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোঃ বিল্লাল হোসেন পাড়াগাঁও-গৌরীপুর এলাকার বাসিন্দা। তিনি ভালুকা থানা এলাকায় জমি বেচাকেনার ব্যবসার সঙ্গে জড়িত। অভিযোগে তিনি তার শ্বশুর মোঃ আঃ হাই (৫০)সহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে অভিযুক্ত করেছেন।

লিখিত অভিযোগে বিল্লাল হোসেন দাবি করেন, তার শ্বশুর বিভিন্ন সময়ে তার কাছে টাকা দাবি করে আসছিলেন। বিভিন্ন তারিখে বিভিন্নভাবে তার কাছ থেকে মোট প্রায় দুই লাখ টাকা নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এরপর থেকে তার কাছে প্রতি মাসে আরও দুই লাখ টাকা দাবি করা এবং টাকা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়াসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ভুক্তভোগীর অভিযোগ, গত ৬ অক্টোবর ২০২৬ সন্ধ্যায় পূর্ববিরোধের জের ধরে অভিযুক্ত শ্বশুরসহ অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি লোহার রড, লাঠি-শোঠা নিয়ে তার পথরোধ করেন। এ সময় তার কাছে নগদ দুই লাখ টাকা দাবি করা হয় এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়।

বিল্লাল হোসেন আরও অভিযোগ করেন, দাবিকৃত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মারেন এবং লাঠি দিয়ে আঘাত করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা ও বেদনাদায়ক জখম হয়। একপর্যায়ে তিনি রাস্তায় পড়ে গেলে তার কাছ থেকে জোরপূর্বক ২ লাখ ২০ হাজার টাকা নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এ সময় অভিযুক্তরা তাকে সুযোগ পেলে গুরুতর ক্ষতি করার হুমকি দিয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে তিনি আহত অবস্থায় উদ্ধার হন এবং চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয় বলে অভিযোগপত্রে দাবি করা হয়েছে।

ভুক্তভোগী মোঃ বিল্লাল হোসেন জানান, ঘটনার সময় স্থানীয় বেশ কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন এবং তাদের কাছে ঘটনার বিষয়ে তথ্য ও প্রমাণ রয়েছে। তিনি বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে আবেদন করেছেন।

এ বিষয়ে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত ও আইনগত প্রক্রিয়া কীভাবে এগোবে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

তবে অভিযোগে উল্লিখিত অভিযোগগুলো তদন্তাধীন; অভিযুক্তদের বক্তব্য বা পুলিশের আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে তা সংযুক্ত করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews