শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
Title :
ময়মনসিংহে ইন্সপেক্টর সেলিম মিয়ার চৌকস অভিযানে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে ৬ কিশোর আটক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ সখীপুরে কারাবন্দি ৪ সাংবাদিকের মুক্তির দাবিতে ২৬ নভেম্বর টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কর্মসূচি আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল ঠাকুরগাঁও ভুল্লিতে ১০০ সিম সহ ডিবির অভিযানে ক্যাসিনোর এজেন্ট গ্রেফতার। হবিগঞ্জের মাধবপুরে একই দিনে বিয়ের হবু বধুসহ ২ তরুনীর আত্নহত্যা নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান। পানের বরজ থেকে নারীর ম র দে হ উদ্ধার ফরিদপুরে ৪ হাজার ২২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মীরসরাইয়ে পুলিশের টহল গাড়িকে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহত নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান, পিকআপ ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার ছাত্র আন্দোলনে মিরপুরে সাগর হত্যা মামলায় ০১ জন গ্রেফতার শিশুর অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান আপনাদের ভোট, আমার দায়িত্ব—উন্নত ও সুন্দর ওয়ার্ড গড়ার অঙ্গীকার__ মেম্বার পদপ্রার্থী সেলিম রেজা। তারেক রহমানের ৬২তম জন্মদিনে ৬২ হাজার নিম গাছের চারা ও মগ উপহার দিলেন মীর শাহে আলম। নেত্রকোণায় কোটি টাকার বেশি মূল্যের ৫০ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার দাকোপ উপজেলা ফ্যামিলি কার্ডের তথ্য শুমারি ভোগান্তিতে জরিপকারীরা। সেনবাগে পর্তুগালের রাজকীয় অতিথিদের বর্ণাঢ্য সংবর্ধনা ​ হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক গ্রেফতার , পরিকল্পিত ষড়যন্ত্রের দাবি। লৌহজংয়ে পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু শোকে স্তব্ধ পরিবার আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস: স্বপ্ন, সাহস ও আত্মনির্ভরতায় এগিয়ে যাচ্ছেন নারী উদ্যোক্তারা নোয়াখালীতে IBWF-এর ব্যবসায়ী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত বৃষ্টি উপেক্ষা করে ফরিদপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ কর্মসূচি, সতর্ক অবস্থানে নেতাকর্মীরা বগুড়ার শিবগঞ্জে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার অসুস্থ শরীরেও থেমে নেই দায়িত্ব: হাতে কেনুলা নিয়েই ফ্যামিলি কার্ডের তথ্য জরিপে মৌমিতা খানম। নান্দাইলে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, দুই শিশুসহ আহত ৭ ​কালাইয়ে ৩ হাজার ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরন আলোকিত লালমনিরহাট স্বেচ্ছা সেবকদের সাথে মতবিনিময় উপলক্ষে প্রধানমন্ত্রীর আগমন কালাইয়ের বেগুনগ্রাম চিশতিয়া আস্তানা শরিফে ঐতিহ্যবাহী বৃহত্তম নবান্ন উৎসবের বর্ণিল আয়োজন গাজীপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টবল পদে নিয়োগ অক্টোবর-২০২৬ এর ১ম দিনের কার্যক্রম সম্পন্ন..

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে ব্যবসায়ী আব্দুল জব্বার খানের তীব্র প্রতিবাদ

  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৯৪ Time View

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ব্যবসায়িক সুনাম, ব্যক্তিগত সম্মান ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে পরিচালিত ভিত্তিহীন, অসত্য ও বিভ্রান্তিকর অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া ইউনিয়নের লস্করপুর গ্রামের প্রতিষ্ঠিত ব্যবসায়ী আব্দুল জব্বার খান।

সম্প্রতি সংবাদমাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে তিনি জানান, দীর্ঘ ৩৪ বছর ধরে সততা, নিষ্ঠা ও সুনামের সাথে তিনি ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছেন। একই সাথে নিজ এলাকা লস্করপুর, পার্শ্ববর্তী আলমপুরসহ শ্রীনগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে এবং অসহায় মানুষের কল্যাণে নিয়মিত অনুদান ও সহযোগিতা দিয়ে আসছেন। দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে সামাজিক উন্নয়ন করাই তাঁর মূল উদ্দেশ্য।

রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়ে তিনি স্পষ্টভাবে জানান, তিনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সাংগঠনিকভাবে যুক্ত নন এবং কোনো রাজনৈতিক পদেও কখনো ছিলেন না। ব্যবসায়ী হিসেবে দেশের প্রচলিত আইন মেনে কাজ করার পাশাপাশি রাজনৈতিক চাপ থাকা সত্ত্বেও তিনি কোনো দলের পদ-পদবি গ্রহণ করেননি।

আব্দুল জব্বার খান অভিযোগ করেন, তাঁর দীর্ঘদিনের ব্যবসায়িক সুনাম, সামাজিক কর্মকাণ্ড ও মানুষের সঙ্গে সুসম্পর্কে ঈর্ষান্বিত হয়ে একটি মহল ব্যক্তিগত বিরোধ বা প্রতিহিংসাবশত সামাজিক যোগাযোগমাধ্যমে মনগড়া ও অসত্য তথ্য ছড়াচ্ছে। এসব অপপ্রচারের মাধ্যমে সাধারণ মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।

তিনি এলাকাবাসী, শুভাকাঙ্ক্ষী ও সর্বসাধারণকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো মিথ্যা তথ্য যাচাই-বাছাই ছাড়া বিশ্বাস বা প্রচার না করার অনুরোধ জানান।

একই সাথে অপপ্রচারকারীদের ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি সতর্ক করে দেন যে, সম্মানহানি ও অপপ্রচার অব্যাহত থাকলে নিজের ব্যক্তিগত ও ব্যবসায়িক সুনাম রক্ষার্থে তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews