
বর্ষায় যে সব ফল খেলে সুস্থ্য থাকা যায় মিরসরাই প্রতিনিধি:- প্রকৃতিতে এখন চলছে বর্ষাকাল। এ ঋতুতে পাওয়া যায় নানা ধরনের ফল। এ ফলগুলো পুষ্টিগুণে ভরা থাকে। পেয়ারা, লটকন, আমড়া, জাম্বুরা, জামরুল, ডেউয়া, কামরাঙা, গাব, জাম, আঁশফল, তাল, আনারস আম, কাঁঠাল আর কত ধরনের মিষ্টি-মধুর ফল। ফল খাওয়া শরীরের জন্য খুব উপকারী। লটকনে আছে প্রচুর ভিটামিন-সি। এই ভিটামিন চুল, দাঁত, ত্বকের জন্য ভালো। আমড়া ও জাম্বুরায়ও আছে ভিটামিন-সি। শোনো তবে আরেকটি কথা। করোনার এই সময়ে বেশি বেশি ফল খাওযা ভালো, বিশেষ করে ভিটামিন-সি জাতীয় ফল।যত বেশি খাবে, তত বেশি ভালো থাকবে, সুস্থ থাকবে।ভিটামিন খনিজ পুষ্টি গুন সমৃদ্ধ ডেউয়া ফল এখন বিলুপ্তির পথে। মিরসরাই উপজেলা ১৪নং হাইতকান্দি কমরআলী ঠাকুর বাড়ীতে ১টি ডেউয়া ফল গাছ দেখা যায়।